ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মুক্ত গণমাধ্যম সূচকে ১০ ধাপ পেছালো বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • ২২৩ বার

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক বছরে ১০ ধাপ পেছালো বাংলাদেশ।

মঙ্গলবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ২০২২ সালের মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। এতে দেখা গেছে, গতবারের তুলনায় এবার বাংলাদেশ ১০ পিছিয়েছে।

২০২১ সালের সূচকে, বাংলাদেশের অবস্থান এক ধাপ নেমে ১৫৩তম হয়। ২০১৩ সালে বাংলাদেশ প্রথম সূচকে অন্তর্ভুক্ত হয়েছিল। তখন ১৮০টি দেশের মধ্যে ১৪৪তম স্থানে ছিল বাংলাদেশ।

এবারের সূচকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে মিয়ানমার ছাড়া সবার নিচে বাংলাদেশের অবস্থান। সূচকে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত (১৫০), পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৪৬), আফগানিস্তান (১৫৬), নেপাল (৭৬), মালদ্বীপ (৮৭), ভুটান (৩৩)।

সামরিক শাসনে থাকা মিয়ানমারের অবস্থান ১৭৬, গতবছর তাদের অবস্থান ছিল ১৪০। এবারের সূচকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের অবস্থানেরও অবনতি হয়েছে।

ভারত পিছিয়েছে আট ধাপ, পাকিস্তান পিছিয়েছে ১৭ ধাপ, শ্রীলঙ্কা ১৯ ধাপ, আফগানিস্তান পিছিয়েছে ৩৪ ধাপ আর মালদ্বীপ পিছিয়েছে ১৫ ধাপ। এই অঞ্চলে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ভুটানের, ৩২ ধাপ এগিয়েছে দেশটি। আর নেপাল এগিয়েছে ৩০ ধাপ।

আর সবচেয়ে বেশি সংবাদমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করা দেশগুলোর মধ্যে নরওয়ের (স্কোর ৯২ দশমিক ৬৫) পরে রয়েছে ডেনমার্ক, সুইডেন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, কোস্টারিকা, লিথুয়ানিয়া ও লিচেনস্টাইন।

বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়েই এই সূচক। অর্থাৎ গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে তার ওপর ভিত্তি করে প্রতিবছর এই সূচক প্রকাশ করে থাকে আরএসএফ। ২০০২ সাল থেকেই এই সূচক প্রকাশ করা হচ্ছে।

একুশে টেলিভিশন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মুক্ত গণমাধ্যম সূচকে ১০ ধাপ পেছালো বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২