ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এক বিঘা জমিতে নিউটন কচু চাষে লাভ ৬০ হাজার টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নওগাঁর রাণীনগরে নিউটন কচু চাষে ঝুঁকছেন উপজেলার কৃষকরা। অধিক লাভজনক হওয়ায় স্থানীয় চাহিদা পূরন করেও দেশের বিভিন্ন স্থানে চালান করে অধিক মুনাফা অর্জন করাও সম্ভব।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকেরা কন্দাল জাতীয় এই কচু চাষে অল্প সময়ে ও কম খরচে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। এক বিঘা মাটিতে নিউটন কচু থেকে কৃষক প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ করতে পারবেন। এই ফসলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সহজে রক্ষা করা যায়।

পুষ্টিমানের দিক থেকে কচুতে আছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও আয়রনসহ অন্যান্য ভিটামিন। এছাড়াও কচুতে যেহেতু কীটনাশকের ব্যবহার অনেক কম তাই স্বাস্থ্যের জন্য ভালো।

বর্তমানে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের এই ফসল চাষে উদ্বুদ্ধ করতে চারা সরবরাহ থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। অনেক কৃষকই ইতোমধ্যে নিউটন কচুর বাণিজ্যিক চাষ শুরু করেছেন।

বিশেষ করে কাশিমপুর, গোনা, সদর ইউনিয়নে এই কচু বেশি চাষ হচ্ছে। এই অঞ্চলের কৃষকদের কাছে নতুন ফসল হিসেবে ইতোমধ্যেই সাড়া জাগিয়েছে নিউটন কচু। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেশি করে কচু খাওয়ার বিকল্প নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, এই কচুর সবকিছুই সবজি হিসেবে খাওয়া যায়। এক সময় মানুষ রাতকানা রোগ থেকে রক্ষা পাওয়ার আশায় বেশি বেশি করে কচু খেত। কিন্তু সেসব কচুর চেয়ে নিউটন কচু আরো বেশি পুষ্টিগুন সম্পন্ন।

বর্তমানে উপজেলায় প্রায় শতাধিক কৃষক নিউটন কচু চাষ করছেন। প্রায় ৫ হেক্টর জমিতে এই কচু চাষ হচ্ছে। অনেক কৃষক এই কচু চাষে আগ্রহী হচ্ছেন। আশা রাখি আগামীতে এই কচুর চাষ আরও সম্প্রসারিত হবে।

তথ্যসূত্রঃ agrobd24

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের

এক বিঘা জমিতে নিউটন কচু চাষে লাভ ৬০ হাজার টাকা

আপডেট টাইম : ০২:৪৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২