ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

মোশাররফ হোসেন রুবেল আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রায় তিন বছর ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন জাতীয় দলের এই বাঁহাতি স্পিনার।
২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালের ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তাঁর।
২০২০ সালে সুস্থ, স্বাভাবিক হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রুবেল। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হন। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়তে থাকে।

মোশাররফ রুবেল আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০০৮ সালে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে খেলে ১ উইকেট পান। এরপর জায়গা হারান দলে। ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে ফের জাতীয় দলে ডাক পান রুবেল। তবে কোনো ম্যাচ না খেলেই আবার বাদ পড়েন।

২০১৬ সালে আফগানিস্তান সিরিজে তাকে দলে নেন চন্ডিকা হাথুরুসিংহে। ৮ বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে ৩ উইকেট শিকার করেন। কিন্তু পরের ম্যাচে উইকেট না পাওয়ায় রুবেল আবার জাতীয় দল থেকে বাদ পড়েন। তাঁর ক্যারিয়ারও সেখানেই থেমে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

মোশাররফ হোসেন রুবেল আর নেই

আপডেট টাইম : ০৬:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২