ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১১ দিন ধরে প্রেমিকের বাড়িতে ধরনা তরুণীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হঠাৎ উধাও হয়ে গেছে প্রেমিক। কোনোভাবেই যোগাযোগ করতে পারেননি তরুণী। তাই বাধ্য হয়ে প্রেমিকের খবর পেতে তার বাড়ির বাইরে ধরনায় বসলেন প্রেমিকা। যদিও ১১ দিন পেরিয়ে গেলেও এখনো দেখা মেলেনি তরুণের। এ ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহারে। এদিকে শিগগিরই বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ওই তরুণী।

জানা গেছে, কোচবিহারের নয়ারহাটের কিশাগঞ্জের বাসিন্দা গৌরাঙ্গ বর্মন। কোচবিহারেরই কিশামতদশের এক তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ওই তরুণের। ধীরে ধীরে শুরু হয় যোগাযোগ। ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ে তাদের। একসময় প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতিও দেয় গৌরাঙ্গ।

তরুণীর অভিযোগ, হঠাৎ উধাও হয়ে যায় গৌরাঙ্গ। শত চেষ্টা করেও প্রেমিকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তরুণী। এরপরই কিশাগঞ্জে গৌরাঙ্গের বাড়ির সামনে চলে আসেন তিনি।

এমন পরিস্থিতিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসেন তরুণী। কিন্তু ১১ দিন ধরে ধরণায় বসলেও এখনো দেখা পাননি প্রেমিকের। এবিষয়ে তরুণীর প্রেমিকের পরিবারও নির্বিকার।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সেই কারণে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন নারী কমিশনের সদস্যরাও।

এদিকে তরুণের বাবা-মায়ের দাবি গৌরাঙ্গ চাকরির জন্য বাইরে রয়েছেন। ছেলের সঙ্গে ওই তরুণীর সম্পর্কের বিষয়টি জানা নেই বলেও জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

১১ দিন ধরে প্রেমিকের বাড়িতে ধরনা তরুণীর

আপডেট টাইম : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২