ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আহত সেনাদের দেখতে হাসপাতালে জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের ভেতর নিজ দেশের আহত সেনাদের দেখতে হাসপাতালে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গণমাধ্যম এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার সামাজি ক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে জেলেনস্কিকে হাসপাতালে আহত সেনাদের খোঁজ নিতে দেখা গেছে।

প্রকাশিত ওই ভিডিওতে জেলেনস্কি বলেন, ‘সুস্থ হয়ে ওঠো তোমরা। তোমাদের শক্তি কামনা করি তোমাদের জন্য। তোমরা প্রকৃতপক্ষে মহান।’
হাসপাতালে সেনাদের খোঁজ নেয়ার পাশাপাশি তাদের সাহসিকতার প্রশংসা করে পদকও দেন প্রেসিডেন্ট। এসময় তাদের সাথে সেলফিও তুলতে দেখা যায় তাকে।

রুশ সামরিক বাহিনীর অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো নিজের অফিস আর বাসার বাইরে এলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
এছাড়া রুশ বাহিনীর হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় এক হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। তবে শুক্রবার (১১ মার্চ) ইউক্রেন সেনাদের কাছে ৫০০ থেকে ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছেন বলেও জানান তিনি।

এদিকে রুশ হামলা পর এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ২৭ লাখ নাগরিক। জাতিসংঘের সবশেষ তথ্যে এমনটি জানানো হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বলেছেন, এখন পর্যন্ত ২৬ লাখ ৯৮ হাজার ২৮০ জন নাগরিক ইউক্রেন থেকে পালিয়ে গেছে, যা স্থানীয় সময় শনিবারের (১২ মার্চ) চেয়ে এক লাখ ৭০০ জন বেশি।

সম্প্রতি এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। পুতিনের এ ঘোষণার পর শুরু হয় ইউক্রেন আগ্রাসন। তাই প্রাণভয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন ইউক্রেনীয়রা। সূত্র : বিবিসি, আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

আহত সেনাদের দেখতে হাসপাতালে জেলেনস্কি

আপডেট টাইম : ০৯:৩৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২