ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬। শুক্রবার জুমার নামাজের সময় হওয়া ওই আত্মঘাতী বোমা হামলায় আরো ১৯৪ জন আহত হয়েছেন। পাকিস্তানি কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

এ বিষয়ে পুলিশ প্রধান হারুনুর রশিদ বলেন, পেশোয়ারের কিসা খোয়ানি বাজারের ওই শিয়া মসজিদে হামলার আগে ওই আত্মঘাতী বোমা হামলাকারীকে বাধা দিয়েছিল পাকিস্তানি পুলিশ। কিন্তু, ওই আত্মঘাতী বোমা হামলাকারী জোর করে নিজের পথ তৈরি করে নেয় এবং মসজিদের মধ্যে প্রবেশ করে।
শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি। এখন ওই হামলায় আহত ব্যক্তিদের লেডি রিডিং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিভিন্ন গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬। এছাড়া আরো যে ১৯৪ জন আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খান এ আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা করেছেন। নিহতদের জন্য তারা দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, এটা একটি উগ্রবাদী হামলা। তিনি এ আত্মঘাতী বোমা হামলার বিষয়ে তদন্তের আদেশ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬

আপডেট টাইম : ০৭:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২