ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী সুইস ব্যাংকে টাকা জমানোর রেকর্ড বাংলাদেশিদের

প্রস্রাবে অতিরিক্ত দুর্গন্ধ যৌন রোগের ইঙ্গিত দেয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রস্রাবে গন্ধ হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। প্রস্রাবের সাধারণ যে ঝাঁজালো গন্ধটি রয়েছে সেটি আসলে অ্যামোনিয়া থেকে উৎপন্ন হয়। কিন্তু তারও একটি মাত্রা রয়েছে। যদি প্রস্রাবের গন্ধ অসহনীয় হয়ে ওঠে, তবে তা বহুবিধ সমস্যার ইঙ্গিত হতে পারে।

কখনো কখনো দুর্গন্ধযুক্ত প্রস্রাব রোগ সংক্রমণ এবং অন্যান্য অন্তর্নিহিত স্বাস্থ্যগত অবস্থার উপসর্গ হতে পারে। রইল এমন কিছু সম্ভাব্য কারণ যা থেকে মাত্রাতিরিক্ত দুর্গন্ধ হয় প্রস্রাবে।

মূত্রনালীর সংক্রমণ

ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ সাধারণত নানা অযাচিত ব্যাক্টেরিয়ার কারণে ঘটে, যা মূত্রাশয়ে সংখ্যাবৃদ্ধি করে। দুর্গন্ধ এই ব্যাক্টেরিয়ার উপস্থিতির একটি প্রত্যক্ষ লক্ষণ। তবে শুধু মূত্রের দুর্গন্ধই নয়, প্রস্রাব করার সময় জ্বালা এবং ঘন ঘন প্রস্রাব পাওয়ার মতো অন্যান্য একাধিক লক্ষণ দ্বারা ইউটিআই চিহ্নিত করা হয়।

জলের অভাব

প্রস্রাব অতিরিক্ত জল এবং অন্যান্য বর্জ্য পদার্থের মিশ্রণ ছাড়া আর কিছুই নয়। কাজেই যখন জলের পরিমাণ পর্যাপ্ত হয় না তখন অন্য বর্জ্য পদার্থগুলোর মাত্রা বা ঘনত্ব বেড়ে যায় ও খারাপ গন্ধ তৈরি হয়।

 ডায়াবেটিস

গন্ধযুক্ত প্রস্রাব ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। ডায়াবেটিস আক্রান্ত রোগীর শরীর অন্যান্য মানুষের দেহের মতো চিনি হজম করতে সক্ষম হয় না, যার কারণে তাদের প্রস্রাব মিষ্টি বা ফলের গন্ধযুক্ত হতে পারে। কেবল প্রস্রাবের গন্ধই নয়, বারংবার মূত্র ত্যাগের প্রবণতাও ডায়াবেটিসের লক্ষণ।

যৌন রোগ

যৌনতার মাধ্যমে সংক্রামিত রোগ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন প্রস্রাব এবং মূত্রাশয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কখনো কখনো এই সংক্রমণগুলো মূত্রনালীতে প্রদাহ সৃষ্টি করে যা প্রস্রাবের গন্ধে পরিবর্তন আনতে পারে। তবে কেবল যৌনতার মাধ্যমে সংক্রামিত রোগই নয়, যোনির সামান্য জ্বালাও দুর্গন্ধযুক্ত প্রস্রাবের কারণ হতে পারে।

ইস্ট সংক্রমণ

যোনিসহ শরীরের বিভিন্ন অংশে প্রাকৃতিক ভাবে ইস্ট থাকে। কিন্তু এর পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে এটি শরীরে, বিশেষত যোনিতে নানা প্রকার জটিলতা সৃষ্টি করতে পারে। দুর্গন্ধযুক্ত প্রস্রাব মূত্রনালী এবং যোনিপথ সংলগ্ন অঞ্চলে ইস্টের সংক্রমণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পষ্ট একটি নির্দেশক। এই ধরনের সংক্রমণের ফলে প্রস্রাবের দুর্গন্ধ ছাড়াও অন্যান্য বেশ কিছু উপসর্গ দেখা যায়, যার মধ্যে যোনি দেশের লালভাব, ফোলাভাব এবং ঘন সাদা স্রাব উল্লেখযোগ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

প্রস্রাবে অতিরিক্ত দুর্গন্ধ যৌন রোগের ইঙ্গিত দেয়

আপডেট টাইম : ১০:২১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২