ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী

বিপদ এড়াতে ফল খাওয়ার আগে মেনে চলুন কিছু নিয়ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শরীরের সার্বিক সুস্থতার জন্য ফলের ভূমিকা অপরিহার্য। সুস্থ থাকতে এবং শরীর মেদহীন রাখতে পুষ্টিবিদরা বারেবারেই ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে অনেকেই আছেন, যাদের ফল খাওয়া মাত্রই অম্বলের সমস্যা দেখা দেয়। মুখের ভিতর টক টক লাগে।

প্রশ্ন হচ্ছে, ফল খেলে কেন দেখা দেয় অম্বলের সমস্যা? এর পেছনে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ। তবে ফল খাওয়ার ব্যাপারে কিছু বিধি মেনে চললে এই সমস্যা দূর হবে। চলুন তবে জেনে নেয়া যাক ফল খাওয়ার আগে কোন জিনিসগুলি মাথায় রাখা উচিত-

তরমুজ-জাতীয় ফল

তরমুজ-জাতীয় ফলের সঙ্গে আর অন্য কোনো ফল খাওয়া উচিত নয়। এই জাতীয় ফলে জলের পরিমাণ বেশি থাকার জন্য তাড়াতাড়ি হজম হয়ে যায়। যে কারণে অন্য কোনো ফল তরমুজ বা ফুটি জাতীয় ফলের সঙ্গে খেলে তা হজম হতে চায় না।

অ্যাসিড জাতীয় ফলের সঙ্গে মিষ্টি ফল

স্ট্রবেরি, কমলালেবু, বেদানা, পিচ বা আপেলের মতো অ্যাসিড জাতীয় ফলে সঙ্গে কলা, খেজুর, কিশমিশ জাতীয় মিষ্টি ফল খাওয়া এড়িয়ে চলুন। এই দু’ধরনের ফলে পিএইচ মাত্রা আলাদা হওয়ার কারণে হজমে সমস্যা হয়। অম্বল, বদহজম, মাথা যন্ত্রণার মতো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

ফল ও সবজি 

ফল ও সবজি হজম হওয়ার ধরন সম্পূর্ন আলাদা। ফল অনেক তাড়াতাড়ি হজম হয়। বেশির ভাগ ফল পাকস্থলীতে পৌঁছনো মাত্রই হজম হয়ে যায়। ফলের মধ্যে শর্করার মাত্রা বেশি থাকার কারণে তা সবজি পরিপাকেও বাধা দেয়। ফলে বুকজ্বালার মতো সমস্যা দেখা দেয়। এই জন্য কমলালেবু ও গাজর একই সঙ্গে খাওয়া উচিত নয়।

স্টার্চ ও প্রোটিন জাতীয় ফল

স্টার্চ জাতীয় ফল খুবই কম। যেমন কলা। কিন্তু ভুট্টা, আলু, বাদাম ইত্যাদিতে স্টার্চের পরিমাণ বেশি। প্রোটিন জাতীয় ফল ও সব্জির সঙ্গে স্টার্চ জাতীয় ফল ও সব্জি এক সঙ্গে খাবেন না। প্রোটিন হজম করার জন্য শরীরের অম্ল উপাদান প্রয়োজন আর স্টার্চ হজম করার জন্য ক্ষারক উপাদান প্রয়োজন। তাই এই দুই জাতীয় খাবার এক সঙ্গে খেলে হজমে সমস্যা হয়।

এছাড়াও ফল খাওয়ার সময় যে বিধিনিষেধগুলো মেনে চলবেন-

এক সঙ্গে ৪-৬টি ফল খেয়ে নেবেন না।

যদি বেশি লবণ খেয়ে ফেলেন, জলযুক্ত ফল খান। ফল শরীর থেকে লবণ বের করে দিতে সাহায্য করবে।

আগের দিন যদি খুব বেশি প্রোটিন খেয়ে ফেলেন, তা হলে পরদিন সকালে পেঁপে খান। এর মধ্যে থাকা প্যাপেইন প্রোটিন হজমে সাহায্য করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী

বিপদ এড়াতে ফল খাওয়ার আগে মেনে চলুন কিছু নিয়ম

আপডেট টাইম : ০৯:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২