ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বিটিভি শিল্পীসম্মানী অনলাইনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০১৬
  • ৫১৪ বার

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিল্পীসম্মানী অনলাইনে প্রদান চালু হয়েছে। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে বিটিভির সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ডিজিটাল পদ্ধতি উদ্বোধন করেন। এর ফলে বিটিভির শিল্পীদের সম্মানী দ্রুততার সাথে প্রাপ্তি নিশ্চিত হলো।

প্রথমবার ১৬ জন শিল্পীর সম্মানী অনলাইনে প্রদানের মাধ্যমে এ সেবা উদ্বোধনের সময় তথ্যসচিব বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য মন্ত্রণালয় একাগ্রভাবে কাজ করছে। এ মন্ত্রণালয়ের সকল অধিদপ্তর ও সংস্থাকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির আওতায় নিয়ে আসা হচ্ছে। এতে যেমন স্বচ্ছতা বাড়ছে, তেমনি সেবার মান এবং গতিও হচ্ছে প্রশংসনীয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন পরিকল্পনাসমূহ, টেকসই উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় সমন্বয় করে দেশীয় সংস্কৃতি লালিত অনুষ্ঠান সম্প্র্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

ভিডিও কনফারেন্সের অপর প্রান্তে থাকা বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে সচিব বলেন, বিটিভির দর্শকসংখ্যা বৃদ্ধির চেষ্টা এবং একে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের প্রক্রিয়ায় কোনো ঘাটতি থাকা চলবে না। মন্ত্রণালয় এ বিষয়ে সকল সহযোগিতা দেবে। এসময় তিনি বিটিভির ডিজিটালাইজেশন ও নববর্ষের বিশেষ আয়োজনের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

ভিডিও কনফারেন্সে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ জানান, বিটিভিকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের জন্য ৮টি মডিউল হাতে নেয়া হয়েছে। এছাড়াও বাংলা নববর্ষ উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সম্মিলন ঘটিয়ে অনুষ্ঠান সাজিয়েছে বিটিভি।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, শাহজাদী আঞ্জুমান আরা, সরাফ উদ্দীন আহমেদ ও রোকসানা মালেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের সাথে অংশ নেন অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) মো. নাসির উদ্দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বিটিভি শিল্পীসম্মানী অনলাইনে

আপডেট টাইম : ০৯:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০১৬