ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মানুষের মাংস খাচ্ছে রোগীরা!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ১৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পৃথিবীর প্রাচীন ইতিহাসে মানুষখেকোদের বর্ণনা রয়েছে। এছাড়া বিভিন্ন গল্প কিংবা রূপকথায় প্রায় শুনতে পাওয়া যায় মানুষখেকোদের কথা। তবে সম্প্রতি আফগানিস্তানের এক মাদক পূনর্বাসন কেন্দ্র সম্পর্কে বেড়িয়ে এসেছে এক চাঞ্চলকর তথ্য। ওই মাদক পূনর্বাসন কেন্দ্রে মানুষের মাংস খাচ্ছে নাকি রোগীরা! সম্প্রতি ডেনমার্কের এক সাংবাদিক এমনই দাবি করেছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল-এর এক প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ডেনমার্কের ওই সাংবাদিক মাদক নিরাময় কেন্দ্র থেকে মুক্তি পাওয়া আব্দুল নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। আব্দুলের দাবি, তালেবান পরিচালিত ওই মাদক চিকিৎসা কেন্দ্রের ভেতরের পরিবেশ ভয়ঙ্কর। ঠিক মতো নাকি খেতে দেওয়া হয় না রোগীদের। বেশির ভাগ দিনই তাঁদের অভুক্ত অবস্থায় থাকতে হয়। রোগীদের স্বাস্থ্যের কোনও খেয়াল রাখা হয় না। খাবার এবং ঠিক মতো চিকিৎসা না পেয়ে অনেকেরই মৃত্যু হচ্ছে। ওই রোগীর দাবি, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। খাবার না পেয়ে ক্রমশ হিংস্র হয়ে উঠছেন রোগীরা।

ওই ব্যক্তি আরো দাবি করেছেন,, সম্প্রতি এক ব্যক্তিকে খুন করে তাঁর মাংস খেয়েছেন কয়েক জন। এমনকি ওই কেন্দ্রের ভেতরে থাকা একটি পার্কে একটি বিড়ালকে ধরে তার কাঁচা মাংস পর্যন্ত নাকি খেয়েছেন রোগীরা।

কাবুলে ইউনাইটেড নেশন অব ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) এর প্রধান সিজার গুডস জানিয়েছেন, আফিমের উৎপাদন আরও বাড়িয়েছে তালেবান। ফলে মাদকের দাম আরও কমেছে, সহজলভ্য হচ্ছে মাদক। আরও বেশি সংখ্যক মানুষ মাদকাসক্ত হচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মানুষের মাংস খাচ্ছে রোগীরা!

আপডেট টাইম : ০২:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২