ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

খোলামেলা পোশাক বিতর্কে জেনিফার লোপেজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০১৫
  • ৫২৮ বার

আর পাঁচটা মিউজিক্যাল শোতে নিজেকে যেভাবে দর্শকের সামনে মেলে ধরেন তিনি, তা-ই করেছিলেন। মাথায় ছিল না এটা ইউরোপ-আমেরিকা নয়, মরক্কো। তাই পোশাক নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন গায়িকা-নায়িকা জেনিফার লোপেজ।

আনন্দবাজার পত্রিকা জানায়, মে মাসের শেষ দিকে মরক্কোর মাওয়াজিন মিউজিক উৎসবে অনুষ্ঠান করেন জেনিফার। আমন্ত্রণ এসেছিল মরক্কোর তরফেই। দেশের সবচেয়ে বড় সঙ্গীত উৎসবে এ বছরের আকর্ষণই ছিল জেনিফার। এত কিছুর পরেও কথা উঠেছে। কারণ দেশটির সংখ্যাগরিষ্ট মানুষের ধর্ম ইসলামের কথা মাথায় রেখে সংযত ও ভদ্র পোশাক পরেই শো করা উচিত ছিল।

মাওয়াজিনের ওই সঙ্গীত উৎসবে জেনিফারকে দেখা গিয়েছে সাতটি পোশাকে। অভিযোগ উঠেছে, সবক’টি পোশাকই খোলামেলা ও বেশ আঁটোসাঁটো। পাশাপাশি বলা হচ্ছে, গান গাওয়ার সময় তিনি যৌন ইঙ্গিতময় ভঙ্গি করেছেন।

তবে, জেনিফারের শো নিয়ে আপত্তি জানালেও সরাসরি তাকে উদ্দেশ করে কিছু বলেননি মরক্কোর যোগোযোগমন্ত্রী মুস্তাফা অল-খলিফি। টুইটারে শোটিকে ‘গ্রহণযোগ্য নয়’ ও ‘আইন বিরোধী’ বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি, যে চ্যানেলে শোটি দেখানোর কথা তাদের একবার নৈতিকতার দিকটা ভেবে দেখতে অনুরোধ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

খোলামেলা পোশাক বিতর্কে জেনিফার লোপেজ

আপডেট টাইম : ০৬:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০১৫