ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ওয়াইওমিংয়ে হিলারির পরাজয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০১৬
  • ৩৬২ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের প্রার্থিতা বাছাইয়ে ওয়াইওমিং অঙ্গরাজ্যে বার্নি স্যান্ডার্সের কাছে হেরেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। খবর বিবিসির।

এ বিজয়ের মধ্য দিয়ে সর্বশেষ অনুষ্ঠিত ৮টি অঙ্গরাজ্যের ৭টিতেই জয় পেলেন স্যান্ডার্স।

শনিবারের ওই প্রাথমিক নির্বাচনে স্যান্ডার্স পেয়েছেন ৫৫ দশমিক ৭ ভাগ ভোট। ওই রাজ্যে তিনি ১৪ প্রতিনিধির সমর্থনও পেয়েছেন।

অপরদিকে ওই অঙ্গরাজ্যে হিলারি ক্লিনটন পেয়েছেন ৪৪ দশমিক ৩ ভাগ ভোট। তবে হিলারি এখনও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্সের চেয়ে খানিকটা এগিয়ে।

এপির সর্বশেষ তথ্যানুযায়ী, ডেলিগেট সংগ্রহের ক্ষেত্রে হিলারি এ পর্যন্ত পেয়েছেন ১ হাজার ৭৫৬ জনের সমর্থন। আর স্যান্ডার্স নিশ্চিত করতে পেরেছেন ১ হাজার ৬৮ জনের সমর্থন।

এখনও সমর্থন দেওয়ার বাকি ১ হাজার ৯৪১ জন ডেলিগেট। প্রার্থিতা নিশ্চিত করতে গেলে হিলারিকে এর মধ্যে পেতে হবে ৬২৭ জনের সমর্থন। আর স্যান্ডার্সকে পেতে হবে আরও ১ হাজার ৩১৫ জনের সমর্থন।

অন্যদিকে রিপাবলিকানদের প্রার্থিতার লড়াইয়ের অংশ হিসেবে কলোরাডো অঙ্গরাজ্যে টেড ক্রুজ অনেক বেশি ডেলিগেটস লাভ করতে যাচ্ছেন।

শুক্রবার স্টেট অ্যাসেম্বলিতে ক্রুজ ২১ জন ডেলিগেটস পেয়েছেন। আর বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২ জন ডেলিগেটস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ওয়াইওমিংয়ে হিলারির পরাজয়

আপডেট টাইম : ১২:২৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০১৬