ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

হৃদপিণ্ড সচল রাখে নাশপাতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০১৬
  • ৩৭১ বার

নাশপাতি একটি রসালো বিদেশি ফল। তবে বাংলাদেশেও এই ফলটি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। ফলটির ৮৩ শতাংশই পানিতে পরিপূর্ণ। এই ফলের বেশ স্বাস্থ্যকরী গুণাগুণ রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, রক্তচাপ, রক্তনালীর কার্যাবলী এবং মেটাবলিক সিনড্রোম(মেটস) স্বাভাবিক থাকে নিয়মিত নাশপাতি খেলে।

মেটস কার্ডিওভ্যাসকুলার(হৃদপিণ্ড ও রক্তনালীর সঙ্গে সম্পর্কিত) ঝুঁকি তৈরি করে।কার্ডিওভ্যাসকুলার এবং টাইপ-২ ডায়াবেটিস ইত্যাদি রোগ তৈরিতে শক্তিশালী যোগসূত্র রয়েছে মেটসের।

নাশপাতি বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ফল। এতে পর্যাপ্ত পরিমাণে আঁশ এবং ভিটামিন-সি রয়েছে। এতে ক্যালোরির পরিমাণ ১০০। একটি মাঝারি আকৃতির নাশপাতিতে ২৪ শতাংশ আঁশ থাকে।

তিন থেকে পাঁচটি মেটসের লক্ষণ রয়েছে এমন ৪৫ থেকে ৬৫ বছর বয়সী ৫০ জন ব্যক্তির ওপর গবেষণা চালানো হয়।

গবেষণায় অংশগ্রহণকারী প্রত্যেককে প্রতিদিন দুটি মাঝারি আকারে নাশপাতি অথবা ৫০ গ্রাম নাশপাতি স্বাদের পানীয়র মিশ্রণ ১২ সপ্তাহ খেতে দেয়া হয়। গবেষণার ফলাফলে দেখা যায়, ১২ সপ্তাহ নাশপাতি খাওয়ার পর ৩৬ জন অংশগ্রহণকারীর সিস্টোলিক রক্তচাপ এবং নাড়ি স্পন্দন স্বাভাবিক মাত্রার চেয়ে কমে গিয়েছিল। সেখানে কন্ট্রোল গ্রুপের কোনো পরিবর্তন ছিল না।

যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং প্রধান লেখক সারাহ এ জনসন বলেন, গবেষণার প্রাথমিক ফলাফল বেশ আশাব্যঞ্জক। নাশপাতি মধ্য বয়স্কদের কার্ডিওভ্যাসকুলার রোগ এবং রক্তচাপের ঝুঁকি স্বাভাবিক রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

হৃদপিণ্ড সচল রাখে নাশপাতি

আপডেট টাইম : ১২:০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০১৬