ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পুষ্টিগুণ মৌসুমি ফল বরই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশীয় ফল বরইয়ের রয়েছে অনেক পুষ্টিগুণ। মৌসুমি এ ফলটি একদিকে যেমন স্বাদে টইটম্বুর তেমনি আবার গুণের দিক থেকেও হাজার গুণে ভরপুর। দেখতে গোলাকার এ ফলটি কাঁচা অবস্থায় যেমন নুন, মরিচ, লংকা দিয়ে ভর্তা হিসাবে বেশ প্রচলিত তেমনি পাকা অবস্থায় পাশাপাশি বছরজুড়ে সংরক্ষণ করে খেতে এর আচারও বেশ পরিচিত। আচারের মাঝেও আছে ভিন্নতা। টক কিংবা মিষ্টির সঙ্গে ঝাল স্বাদের ভিন্নতা একঘেয়েমি খাবারের স্বাদ থেকেও ছুটি দেয়।

অন্যদিকে কেবল স্বাদের দিক থেকেই নয় এর গুণাবলির দিক থেকেও বরই এগিয়ে আছে সমানভাবে। বরইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এতে করে দ্রুত ইনফেকশন কিংবা ঘা সেরে উঠতে যেমন সহায়তা করে তেমনি জিহ্বা কিংবা ঠোঁটে ঘা থেকেও সুরক্ষা দেয়। অন্যদিকে বরইয়ে আছে পটাসিয়াম, কার্বোহাইড্রেটসহ প্রচুর পরিমাণে ফাইবার। যা আপনার হজম ক্ষমতা বাড়াতেও সহয়তা করে। এ ছাড়া যাদের হাড় দুর্বল তারা প্রতিদিন বরই খেতে পারেন। এতে করে হাড় মজবুত হবে।

অন্যদিকে সার্ভিক্যাল ক্যানসার, ব্রেস্ট ক্যানসার, লিভার ক্যানসার, কোলন ক্যানসার এবং স্কিন ক্যানসারের ক্ষেত্রে বরইয়ের রস দারুণভাবে কাজ করে থাকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও বরইয়ের জুড়ি নেই। এ ছাড়া মৌসুমি সর্দি, কাশি কিংবা জ্বরের প্রকোপ থেকে রক্ষা পেতেও বরই হতে পারে আপনার এ মুহূর্তের সবচেয়ে ভালো নির্বাচন। এর পাশাপাশি যারা ওজন কমাতে চান তারাও বেছে নিতে পারেন এ ফলটি। উচ্চরক্তচাপ কিংবা ডায়েবেটিস রোগীদের ক্ষেত্রেও বরই খুব কার্যকর একটি ফল। মৌসুমি এ ফলটি তাই খাবারের তালিকাতে রাখুন। যাতে মহামারির এ সময়েও আপনি শরীরকে করে তুলতে পারেন রোগ প্রতিরোধক সঙ্গে অন্যান্য রোগ থেকেও সুরক্ষিত রাখতে পারেন বছরজুড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুষ্টিগুণ মৌসুমি ফল বরই

আপডেট টাইম : ০২:১৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২