ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

তরমুজের গুণের শেষ নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬
  • ৩৮২ বার

গ্রীষ্মকালীন ফল হিসেবে জনপ্রিয় তরমুজের আদি উৎপত্তিস্থল আফ্রিকার মহাদেশের দক্ষিণাঞ্চলীয় দেশসমূহ। মূলত সেসব দেশ থেকেই পরে উপক্রান্তীয় ও ক্রান্তীয় অঞ্চলের দেশসমূহে এটি ছড়িয়ে পড়ে।

তরমুজ একটি পানিসমৃদ্ধ ফল যার ৯২ শতাংশ পানি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ৬, লাইকোপেন, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড।

হার্টের স্বাস্থ্য, হাড়ের স্বাস্থ্য ও প্রস্টেট ক্যান্সার প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে লাইকোপেন। সর্বোপরি শরীর সুস্থ্য রাখতে তরমুজের জুড়িমেলাভার। নিচে তরমুজে কী কী গুণ রয়েছে সেসব নিয়ে আলোচনা করা হলো :

হার্টের স্বাস্থ্যে: তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপেন। এটি কোষের ক্ষয় প্রতিরোধে দারুণ ফলপ্রসূ। এই উপাদানটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

কিডনির কার্যকারিতা ঠিক রাখে: তরমুজ একটি প্রাকৃতিক মূত্রবর্ধক। এটি প্রসাবের প্রবাহ বাড়ায়। ফলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে।

লিভারের কার্যক্রম ঠিক থাকে: তরমুজ খেলে লিভারের স্বাভাবিক কাজ সচল থাকে। এটি শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে সহায়তা করে।

ডায়াবেটিস প্রতিরোধে: ডায়াবেটিসের একটি ভালো সম্পূরক হতে পারে তরমুজ। স্বাদে মিষ্টি হওয়া সত্ত্বেও এতে রয়েছে সামান্য পরিমাণ ক্যালোরি। আপনার জেনে রাখা ভালো, তরমুজের ৯৯ শতাংশই পানি ও রাফেজ। এতে বিদ্যমান বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ যেমন পটাসিয়াম, ম্যাগনেসিয়াম শরীরে ইনসুলিনের কার্যক্রম ঠিক রাখে। এভাবে রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয়।

ক্যান্সার প্রতিরোধে: ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এর চমৎকার উৎস হচ্ছে তরমুজ। এসব উপাদান ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে। এছাড়া তরমুজের লাইকোপেন উপাদান প্রস্টেট ক্যান্সার প্রতিরোধে সরাসরি কাজ করে।

ত্বক ও চুলের স্বাস্থ্যে: এই ফলটি ত্বকের যত্নে দারুণ কার্যকর। কারণ, এতে রয়েছে ভিটামিন এ। এই উপাদানটি ত্বক ও চুল আর্দ্র রাখতে সাহায্য করে। এটি নতুন কোলাজেন এবং স্থিতিস্থাপক কোষ বৃদ্ধিতে সহায়তা করে।

তরমুজের বীজ: তরমুজের বীজেও রয়েছে প্রচুর পরিমাণে লৌহ, জিঙ্ক, প্রোটিন ও ফাইবার। যা শারীরিক সুস্থ্যতার জন্য খুবই উপকারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

তরমুজের গুণের শেষ নেই

আপডেট টাইম : ১২:১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬