ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নিয়মিত গোসল না করায় স্বামীকে তালাক দিতে আদালতে স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নিয়মিত গোসল করেন না স্বামী। আর এ নিয়ে বিরক্ত হয়ে স্বামীকে তালাক দিতে আদালতের দ্বারস্থ হয়েছেন মিসরের এক নারী। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

স্বামীকে জঘন্য উল্লেখ করে ওই নারী আদালতকে জানান, তিন বছর আগে রীতি অনুযায়ী তাঁদের বিয়ে হয়। কিন্তু ওই সময় তিনি বুঝতে পারেননি। কারণ তাঁর স্বামী বিয়ের আংটি পরানোর পর যখনই তাঁর সঙ্গে দেখা করতে গেছেন তখন পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড়ে গেছেন। তবে বিয়ের পরই সমস্যা শুরু হয়।
ওই নারীর অভিযোগ, তাঁর স্বামী মাসে একবার গোসল করে। সেই সঙ্গে নিয়মিত দাঁত ব্রাশও করেন না।

ওই নারী বলেন, প্রথমে আমি তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন বিষয়ে বলতে বিব্রত বোধ করতাম। ব্যাপারগুলো পরে আরও খারাপ হয়েছে। আমি তাকে তার ব্যক্তিগত স্বাস্থ্যবিধির প্রতি যত্ন নেওয়ার জন্য অনুরোধ করি কিন্তু কোনো লাভ হয়নি। এ ছাড়া সে শুধুমাত্র আমার বেতনের ওপর নির্ভর করে। সব মিলিয়ে আমি তাঁকে তালাক দিতে চাই।
এই মামলার রায় এখনো দেননি আদালত। নারীর এই অভিযোগ খতিয়ে দেখার পরই রায় দেওয়া হবে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিয়মিত গোসল না করায় স্বামীকে তালাক দিতে আদালতে স্ত্রী

আপডেট টাইম : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২