ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

কিশোরগঞ্জের পঞ্চম ধাপের ১৪ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলার ৮টি ও মিঠামইন উপজেলার ৭টিসহ মোট ১৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গত বুধবার (০৫ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের একটি কেন্দ্রের ফলাফল স্থগিত করার কারণে ১৪টি ইউ নিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে ৪৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. কাছেদ মিয়া।

কাস্তুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল হক রন্টি চশমা প্রতীক নিয়ে ৪৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

দেওঘর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আক্তার হোসেন টেলিফোন প্রতীক নিয়ে ২৫০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বাংগালপাড়া ইউনিয়নে ৫২২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মনিরুজ্জামান। তার প্রতীক ছিল ঘোড়া।

খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন খান চশমা প্রতীক নিয়ে ৬৩৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আদমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল মন্নাফ আনারস প্রতীক নিয়ে ৬৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কলমা ইউনিয়নে ৩১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাধাকৃষ্ণ দাস।

এদিকে মিঠামইন উপজেলার মিঠামইন সদর ইউনিয়নে অ্যাডভোকেট শরীফ কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গোপদিঘী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৭৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কাটখাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ৪৬১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বৈরাটি ইউনিয়নে ৩৯৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম। তার প্রতীক ছিল আনারস।

ঢাকী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. লুতফর রহমান ভূঞা মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কেওয়ারজোড় ইউনিয়নে ১৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম। তার প্রতীক আনারস।

ঘাগড়া ইউনিয়নের ২৮ নম্বর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কিন্তু ভোট গণনা শেষে ফলাফল দেওয়ার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং কেন্দ্র অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের উদ্ধার করে নির্বাচনী মালামালসহ নিরাপদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। এ অবস্থায় প্রিজাইডিং অফিসার এ কেন্দ্রের ফলাফল স্থগিত ঘোষণা করেন।

কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলার ৮টি ও মিঠামইন উপজেলার ৭টিসহ মোট ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার আওয়ামী লীগের নৌকা প্রতীক ছিল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

কিশোরগঞ্জের পঞ্চম ধাপের ১৪ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা

আপডেট টাইম : ১২:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২