ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সংলাপে অংশ নিতে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেল আরও ৪ দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আলোচনার জন্য দেশের আরও চারটি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।

দলগুলো হচ্ছে- গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আগামী ২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে গণফোরামের সঙ্গে, একই দিন সন্ধ্যা ৭টায় বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসবেন প্রেসিডেন্ট। পরদিন ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় গণতন্ত্রী পার্টি এবং একই দিন সন্ধ্যা ৭টায় সিপিবির সঙ্গে সংলাপে বসবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।

ইসি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে গত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপ্রধান। প্রথম দিন এই সংলাপে অংশ নিতে বঙ্গভবনে যায় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। একদিন বিরতি দিয়ে বুধবার সংলাপে অংশ নেয় জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।

পর্যায়ক্রমে নিবন্ধিত সব দলই বঙ্গভবনে সংলাপে অংশ নেয়ার আমন্ত্রণ পাবে বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

উল্লেখ্য, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। পরদিন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সংলাপে অংশ নিতে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেল আরও ৪ দল

আপডেট টাইম : ০৪:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১