ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

যে কাজটি করলে জরিমানা ৩০০ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬
  • ৩৭৫ বার

মোবাইল ফোনের সিম নিবন্ধনে দেয়া আঙুলের ছাপের অপব্যবহার করলে সংশ্লিস্ট মোবাইল কোম্পানিকে জরিমানা গুনতে হবে ৩০০ কোটি টাকা। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে গ্রাহকের কোনোরকম ঝুঁকি নেই বলেও জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় বিষয়টি উঠে এসেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি

জানান, বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে গ্রাহকদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা নিছক গুজব। যে চারটি আঙুলের ছাপ নেয়া হচ্ছে তা আগে থেকে জাতীয় পরিচয়পত্রে সংরক্ষিত আছে।

পুনর্নিবন্ধনের সময় যে ছাপ নেয়া হয় তা ‘ম্যাচিং’র পর ‘ভেনিশ’ হয়ে যায়। এ ছাপ কোথাও সংরক্ষণ করা হচ্ছে না। এ ছাপ দিয়ে কারো কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তির ক্ষতির আশঙ্কা নেই।

তবে কোনো কোম্পানি যদি এটার অপব্যবহার করে তাহলে ৩০০ কোটি টাকা জারিমানা করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সম্প্রতি আঙুলের ছাপের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের নির্দেশ দেয় সরকার। আগে কেনা সিমগুলো এ প্রক্রিয়ায় নিবন্ধন করতে হবে। নতুবা এপ্রিলের পর থেকে ফোন নম্বরটি আর সচল থাকবে না। এ নিয়মে আঙুলের ছাপ নিয়ে অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা দেখা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচারণা চলে। তবে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে, আঙুলের ছাপ কোথাও সংরক্ষণ করা হচ্ছে না এবং এর কোনো অপব্যবহারও হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

যে কাজটি করলে জরিমানা ৩০০ কোটি টাকা

আপডেট টাইম : ১০:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬