ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

লিভারে সন্তান ‘ধারণ’!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ জরায়ুতে নয়, লিভারে সন্তান ধারণ করেছেন এক নারী। আলট্রাসনোগ্রামের পর এই বিরল গর্ভধারণের বিষয়টি চিকিৎসকদের নজরে আসে বলে ব্রিটিশ গণমাধ্যম মিররের প্রতিবেদনে বলা হয়েছে।

কানাডার ম্যানিটোবার চিলড্রেনস হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটের শিশু বিশেষজ্ঞ ডা. মাইকেল নার্ভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন।

ভিডিওতে ডা. মাইকেল নার্ভি বলেন, ১৪ দিন ধরে ঋতুকালীন রক্তক্ষরণ হওয়ায় আমার কাছে ৩৩ বছরের এক নারী আসেন। পরীক্ষার পরে চিকিৎসকরা দেখেন একটোপিক গর্ভধারণের ফলে ওই নারী লিভারে সন্তান ধারণ করেছেন।

একটোপিক গর্ভাবস্থা হল যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুর পরিবর্তে অন্য কোথাও আটকে যায়।

মার্কিন মেডিকেল সেন্টার মায়ো ক্লিনিকের মতে, একটি সাধারণ একটোপিক গর্ভাবস্থায় একটি নিষিক্ত ভ্রুণ ফ্যালোপিয়ান টিউবে আটকে যায় এবং সেখানে বাড়তে শুরু করে।

একটোপিক গর্ভধারণে কখনও কখনও নিষিক্ত ডিম্বাণু জরায়ুর পরিবর্তে ডিম্বাশয় বা সার্ভিক্স বা পেটের প্রাচীরেও বেড়ে উঠতে পারে।

তবে লিভারে একটোপিক গর্ভাবস্থা ‘খুবই বিরল’ বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন।

১৯৬৪ সাল থেকে ১৯৯৯ সালের মধ্যে বিশ্বে মাত্র ১৪টি লিভারে গর্ভধারণের ঘটনা জানা গেছে।

ভিডিওতে ডা. নার্ভি জানিয়েছেন, লিভারের সন্তান ধারণের বিষয়টি তিনি এই প্রথম দেখেছেন।

চিকিৎসকরা অস্ত্রোপচার করে লিভার থেকে ভ্রূণ অপসারণ করে ওই নারীর জীবন বাঁচিয়েছেন। তবে ভ্রুণটিকে বাঁচানো যায়নি বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

লিভারে সন্তান ‘ধারণ’!

আপডেট টাইম : ০৯:৪৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১