ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাথর সরাতেই গুপ্তধন, সারি সারি সোনার বাসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫
  • ৭৭৪ বার

মাটি বেশ খানিকটা খুঁড়তেই পাথুরে আওয়াজ। বহু কসরতের পর বিশাল আকৃতির পাথরটি সরাতেই চোখ কপালে প্রত্নতাত্ত্বিকদের। নানা আকৃতির পাত্র। অনেক। বাটি, গ্লাস, আরও কত কী বাসন, গয়না। সবই খাঁটি সোনার। রাশিয়ায় মিলল প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন সোনার বাসন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিভিন্ন আনন্দানুষ্ঠানে ওই সোনার পাত্রগুলিতে সিদ্ধি, গাঁজা খেত উপজাতিরা রাজারা।
প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, খ্রিস্টপূর্ব ৯ শতক থেকে ৪ খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনও সময়ে বেশ কিছুকাল ইউরোপ ও এশিয়ার একটা বড় অংশ শাসন করেছিল সাইথিয়ান্স নামক একটি উপজাতি। এরা যুদ্ধে খুবই পারদর্শী ছিল। ওই রাজাদের মধ্যে গাঁজা, ভাং প্রভৃতি নানা নেশা খবুই জনপ্রিয় ছিল। বিশেষ করে অনুষ্ঠানে বা যুদ্ধের পরিকল্পনার আগে রাজাদের নেশা করার জন্য সোনার পাত্র ব্যবহার করা হত। উদ্ধার হওয়া পাত্রগুলি ওই রাজাদেরই।
প্রাচীন গ্রিসের ইতিহাসবিদ হেরোডোটাস তাঁর বইতে সাইথিয়ান্সদের সম্পর্কে লিখেছিলেন, ‘সাইথিয়ান্সরা ধূমপানের জন্য গাঁজার চাষ করত। এবং তাদের গলার আওয়াজেও খুব জোর ছিল।’
সোনার পাত্র ও গয়নাগুলিকে আপাতত রাশিয়ার একটি মিউজিয়ামে রাখা হয়েছে।

সূত্র: এই সময়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাথর সরাতেই গুপ্তধন, সারি সারি সোনার বাসন

আপডেট টাইম : ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫