ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

ভোটে হেরে দুধ দিয়ে গোসল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬
  • ৩৬৮ বার

নির্বাচনে পরাজিত হয়ে দুধ দিয়ে গোসল করে আলোচনার তুঙ্গে এখন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দীন আকন্দ। তিনি রাজনীতি এবং নির্বাচন থেকে চিরবিদায়ের ঘোষণা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নে।

এলাকাবাসী জানান, দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ১৪৯ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের কাছে পরাজিত হন আওয়ামী লীগ নেতা রহিজ। এতে তার অন্তরে এতটাই ক্ষোভ ও দুঃখের জন্ম হয় যে, তিনি দুধ গোসলের মাধ্যমে রাজনীতি থেকে চিরবিদায় এবং ভবিষ্যতে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন।

রহিজ উদ্দীন সাংবাদিকদের বলেন, “বিগত পাঁচ বছর এই অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি। দায়িত্ব পালনকালে দুই দুবার উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই। গত নির্বাচনেও জনপ্রিয়তা থাকার পরও আমাকে দল মনোনয়ন না দিলেও আমি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। সদ্য সমাপ্ত নির্বাচনে দল আমাকে মনোনয়ন না দিয়ে দেয় ঠিকাদার নুরুল ইসলামকে। নেতা-কর্মীদের চাপে এই নির্বাচনেও নিজে থেকেই নির্বাচনে অংশ নিতে হয়। মাত্র ১৪৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। তিনি পেয়েছেন ৫০৩৯ ভোট আর আমাকে দেখানো হয়েছে ৪৮৯০ ভোট। ভোটের ব্যবধান অনেক বেশি হলে মানতাম আমি অযোগ্য। আমাকে হারানো হয়েছে, এ পরাজয় মেনে নিতে পারছি না। তাই আমি ক্ষোভে দুধ দিয়ে গোসলের মাধ্যমে রাজনীতি থেকে চিরবিদায় ও ভবিষ্যতে নির্বাচন না করার ঘোষণা দিয়েছি। দুধ দিয়ে গোসল করে পবিত্র হলাম। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। আর যতটুকু পাড়ি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ভোটে হেরে দুধ দিয়ে গোসল

আপডেট টাইম : ১১:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬