ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতের সংসদ ভবনে হঠাৎ আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতকালীন অধিবেশন চলাকালে ভারতের সংসদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় সংসদ ভবনের ৫৯ নম্বর রুমে হঠাৎ আগুন লেগে যায়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এদিন ভারতের সংসদে শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন চলছিল। আগুন লাগার সময়ে সংসদে অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

খবরে বলা হয়, শীতকালীন অধিবেশন থেকে ১২ জন সংসদ সদস্যকে বহিষ্কার করার প্রতিবাদে সকাল থেকেই সংসদ ভবনের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বহিষ্কৃতরা। এরই মধ্যে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়।

যদিও ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে বলেও দাবি করছেন অনেকে। কারণ হিসেবে তারা বলছেন, এই সংসদভবনটি বেশ পুরনো হওয়ায় নতুন একটি সংসদ ভবন নির্মাণ করছে মোদি সরকার।
করোনার মধ্যে বিশাল অর্থ খরচে নতুন সংসদ ভবন তৈরির সিদ্ধান্তে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই সংসদ ভবন যে পুরনো হয়ে গেছে, এবং নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত যথার্থ ছিল, তা দেখাতেই কৌশলে আগুন লাগানো হয়েছে।

তবে এই দাবি একবারেই উড়িয়ে দিয়েছে মোদি সরকার। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রীকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট পেশ করা হবে। তবে সংসদ চলাকালীন প্রত্যেকদিন সবকিছু পরীক্ষা করা হয়। তারপরও আগুন লাগায় নানা প্রশ্ন দানা বাঁধছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতের সংসদ ভবনে হঠাৎ আগুন

আপডেট টাইম : ০১:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১