ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

এমপি বদির মুখোশ খুলে দেয়ার চ্যালেঞ্জ জয়ের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
  • ৬৭৬ বার

আলোচিত-সমালোচিত সরকারদলীয় সাংসদ আব্দুর রহমান বদির মুখোশ খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়।

তিনি বলেছেন, গণমাধ্যমের সামনে মাত্র ২০ মিনিট সরাসরি কথা বলার মাধ্যমে তিনি এমপি বদির সব অপকর্মের মুখোশ খুলে দেবেন।

বুধবার রাতে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমপি বদিকে এই চ্যালেঞ্জ ছোড়েন ইশতিয়াক আহমেদ জয়।

বদির উদ্দেশে স্ট্যাটাসে জয় লেখেন, “গণমাধ্যমের সামনে মাত্র ২০ মিনিট সময় দিন, আপনার মুখোশ খুলে দিবো।”

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সাংসদ বদিকে ছাত্রলীগের সব অনুষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণার পর গত ২৭ মার্চ বিজিবির হাতে ছাত্রলীগের চার নেতাকর্মী আটক হন। এতে এমপি বদির ষড়যন্ত্র রয়েছে দাবি করে আসছে ছাত্রলীগ।

কিন্তু নিজের বিরুদ্ধে ছাত্রলীগের আনা অভিযোগা ভিত্তিহীন দাবি করে এমপি বদি ছাত্রলীগের প্রতি চ্যালেঞ্জ করে বলেন, কেউ যদি ছাত্রলীগের বিরুদ্ধে তার ষড়যন্ত্রের প্রমাণ দিতে পারে তাহলে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন।

এর পরই নিজের ফেসবুক পেজে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন এমপি বদির বিরুদ্ধে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইশতিয়াক আহমেদ জয় বলেন, “এমপি বদির যদি সাহস থাকে তাহলে গণমাধ্যমের সামনে মাত্র ২০ মিনিট সময় নিয়ে আমার (ইশতিয়াক) মুখোমুখি হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

এমপি বদির মুখোশ খুলে দেয়ার চ্যালেঞ্জ জয়ের

আপডেট টাইম : ১১:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬