ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আজব অভিযোগ নিয়ে থানায় প্রাইমারি স্কুলের ছাত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ থানায় তো প্রতিদিনই নানা বয়সী মানুষ আসে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে। কিন্তু প্রাইমারি স্কুলের এক ছাত্র যে অভিযোগ নিয়ে থানায় এসেছে তাতে পুলিশ সদস্যরা একদম অবাক হয়ে গেছেন।

শুক্রবার একটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রের পেন্সিল তার এক সহপাঠী নিয়ে আর ফেরত দেয়নি। বিচার পেতে রীতিমতো থানায় গিয়ে পুলিশে অভিযোগ করেছে ওই ছাত্র।  এমনকি এই নিয়ে থানায় মামলাও করেতে চেয়েছে সে!

ভারতের অন্ধ্র প্রদেশের  কুর্নুল জেলায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একদল খুদে শিক্ষার্থী পেন্সিল হারিয়ে থানায় এসে লিখিত অভিযোগ করতে চাইতে  দায়িত্বরত পুলিশ সদস্যরা তাজ্জব বনে যান।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কুর্নুলের পেদাকাদুবুরু থানায় এক প্রাইমারি স্কুলের ছাত্র তার সহপাঠীদের সঙ্গে এসে পুলিশের কাছে তাদের ‘পেন্সিল সমস্যা’ সমাধান করে দেওয়ার অনুরোধ জানান।

ভিডিওতে দেখা গেছে, শিশুটি পুলিশের কাছে অভিযোগ করছে যে, তার এক সহপাঠী তার কাছ থেকে পেন্সিল নিয়ে আর ফেরত দেয়নি। তখন পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসা করেন যে এ ব্যাপারে পুলিশ কী করবে। তখন ছেলেটি ঝটপট উত্তর দেয়, ওই সহপাঠীর বিরুদ্ধে একটা মামলা করা উচিত।

ভিডিওতে পুলিশকে অবশ্য দুজনের মধ্যে মিটমাট করে দিতে দেখা যায়। ভিডিওর শেষে তাদের হাসিমুখে পরস্পরের সঙ্গে হাতও মেলাতে দেখা গেছে।

অন্ধ্র প্রদেশ পুলিশ তাদের টুইটারে ওই ঘটনার ভিডিও শেয়ার করেছে। টুইটারে পুুলিশ জানিয়েছে, এমনকি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাও প্রদেশের পুলিশকে বিশ্বাস করে। জনগণকে আস্থা ও ভরসা দেওয়ার ক্ষেত্রে অন্ধ্র প্রদেশ পুলিশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও  দাবি করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আজব অভিযোগ নিয়ে থানায় প্রাইমারি স্কুলের ছাত্র

আপডেট টাইম : ০৯:২১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১