ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভাগ্নের বিয়েতে তিন মামার উপহারে তাজ্জব নেটদুনিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়েতে নিমন্ত্রণ খেতে গিয়ে উপহার তো সবাই দেন। কিন্তু এই তিন মামা তাদের ভাগ্নের বিয়েতে যে উপহার দিলেন তা দেখে নেটিজেনরা একদম তাজ্জব বনে গেছেন। না গাড়ি-বাড়ি নয়, তিন মামা ভাগ্নেকে উপহার দিয়েছেন টাকা। ভাবছেন টাকা উপহার দিলে অবাক হওয়ার কী আছে? এই উপহার তো লোকে আকছার বিয়ের অনুষ্ঠানে দিয়ে থাকে। কিন্তু এই তিন মামা ভাগ্নের বিয়েতে রীতিমতো ঝুড়ি ভরা টাকা দিয়েছেন। আর সেই টাকা গুনতে সময় লেগেছে পাক্কা তিন ঘণ্টা।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ভারতের রাজস্থানের নাগাউর জেলার দেশবাল গ্রামে এই ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা সিপু দেবীর ছেলে হিম্মতরামের বিয়েতে সিপুর তিন ভাই রামনিবাস জাট, কানারাম জাট এবং শোতানরাম জাট এই উপহার দিয়েছেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের বিয়ের উৎসবের অন্যতম রীতি মায়রা। এই রীতিতে ভাগ্নে বা ভাগ্নির বিয়েতে মামারা তার বোনের মায়রা ভরে দেন, মানে বড়সড় অর্থমূল্য দান করেন বোনকে। রাজস্থানের নাগাউর জেলা আবার মায়রার জন্য প্রসিদ্ধ। সেখানেই ভাগ্নের বিয়েতে ঝুড়ি ভরা টাকা নিয়ে হাজির হলেন তিন মামা।

মায়রা উৎসবের জন্য কৃষক পরিবারটি গত আড়াই বছর ধরে টাকা জমাচ্ছিল। বিয়েতে বিশাল আকারের দুই ঝুড়ি ভরে সেই টাকা নিয়ে বিয়ের আসরে হাজির হন তিন মামা। ঝুড়ির সব টাকাই ছিল ১০ টাকার নোট। মোট টাকার পরিমাণ ছিল ৬ লাখ ১৫ হাজার টাকা। এই টাকা গুনতে ৩ ঘণ্টারও বেশি সময় লেগে যায়। মায়রা দানের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভাগ্নের বিয়েতে তিন মামার উপহারে তাজ্জব নেটদুনিয়া

আপডেট টাইম : ১০:০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১