ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

পৃথিবীর একমাত্র হাঁটতে পারা মাছের সন্ধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০১৬
  • ৪৮৬ বার

হাঁটতে পারে এমন মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। জলপ্রপাত বেয়ে ওপরে উঠতে সক্ষম এই মাছ স্থলচর মেরুদণ্ডী প্রাণীদের মতো। কোমরে হাড় ও মেরুদণ্ড এদেরকে হাঁটতে সাহায্য করে। তুলনাহীন এ মাছের বসবাস থাইল্যান্ডের দূরন্ত স্রোত ও প্রবল গতির নদী্র ও জলপ্রপাতের গুহার ভেতরে।

যুক্তরাষ্ট্রের নিউজার্সি ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী ব্রুক ফ্লেমিঙ ও তার দল সম্প্রতি থাইল্যান্ডে এই মাছের খোঁজ পান| খবর সিবিসি নিউজ অনলাইনের।

ক্রিপটোটোরা থামিকোলা নাম দেয়া হয়েছে এ মাছের। একুয়ারিয়ামে পোষা গোল্ডফিশের দূরের আত্মীয় এরা।

পৃথিবীর একমাত্র হাঁটতে সক্ষম চোখবিহীন এই মাছটির দৈর্ঘ্য এক সেন্টিমিটার। চারটি পাখনা রয়েছে এই জলচর প্রাণীটির। পাখনাগুলোকে পায়ের মতো ব্যবহার করতে পারে এরা। জলপ্রপাতের ওপর থেকে পড়া পানির স্রোতের মধ্যেও এই মাছ পাথর বেয়ে ওপরে উঠতে পারে।

ব্রুক ফ্লেমিঙের দাবি, চলতে সক্ষম ক্রিপটোটোরা থামিকোলা মাছটির পাখনার গঠন তাঁর দেখা অন্য যে কোনো মাছের চেয়ে আলাদা। এই অসামান্য দৈহিক গঠনের কারণেই টিকটিকি বা উভচর প্রাণীর মতোই বেয়ে ওপরে উঠতে পারে এবং চলাচল করতে পারে মাছটি।

নতুন প্রজাতির এই মাছের সন্ধানের খবর সম্প্রতি বিজ্ঞান ভিত্তিক পত্রিকা সাইন্টিফিক রিপোর্টে প্রকাশিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পৃথিবীর একমাত্র হাঁটতে পারা মাছের সন্ধান

আপডেট টাইম : ১১:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০১৬