ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্র্যাজুয়েট ভিক্ষুকের মুখে অনর্গল ইংরেজি শুনে তাজ্জব নেটদুনিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১২:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সাধারণত পড়াশোনা শেখাকে জীবনের সফলতা অর্জনের চাবিকাঠি হিসেবে মনে করা হয়। পড়াশোনা শেষে ভালো বেতনের চাকরি পেয়ে জীবনে নিশ্চয়তা আসবে, এমনটাই মনে করেন অনেকে। তবে জীবনের হিসাব সব সময় মেলে না। পড়াশোনাও এনে দিতে পারে না সুখ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক নারী ভিক্ষুকের অনর্গল ইংরেজিতে কথা বলার ভিডিও সেই কথাটিই মনে করিয়ে দিচ্ছে। নিজেকে কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট করা বলেও দাবি করেছেন তিনি।

শনিবার ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেনারসে স্বাতী নামে ওই নারী ভিক্ষা করেন। তবে অন্য ভিক্ষুকদের থেকে যে বিষয়টি স্বাতীকে আলাদা করেছে, তা হলো তার অনর্গল ইংরেজিতে কথা বলার দক্ষতা।

গণমাধ্যমের কাছে নিজের জীবনের কাহিনী তুলে ধরেন স্বাতী। তিনি জানান, তার বাড়ি দক্ষিণ ভারতে। আর সবার মতো পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনই কাটাচ্ছিলেন। কিন্তু ঝামেলা শুরু হয় প্রথম সন্তান জন্মের পর তার শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়ায়।

এ ঘটনার পর তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নানা জায়গায় ঘুরে শেষমেষ বেনারসে থিতু হন স্বাতী। গত তিন বছর ধরে এখানেই আছেন তিনি। বেঁচে আছেন অন্যের সাহায্যের ওপর নির্ভর করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গ্র্যাজুয়েট ভিক্ষুকের মুখে অনর্গল ইংরেজি শুনে তাজ্জব নেটদুনিয়া

আপডেট টাইম : ০৯:১২:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১