ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে দোয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রাম জেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাদামোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে পৃথকভাবে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক সহ-সভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ প্রমুখ।
টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা জানান, টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে টঙ্গী পশ্চিম থানা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন থানা যুবদলের আহবায়ক ভিপি আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সভাপতি বসির উদ্দিন।
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গতকাল জুমার নামাজের পর পিরোজপুরের মঠবাড়িয়ার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া পৌর শহরের মঠবাড়িয়া মডেল কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ বন্দর জামে মসজিদ ও বহেরাতলা জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা জানান, বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ভোলার দৌলতখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আছর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এ দোয়ার আয়োজন করে। এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জসিম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে দোয়া

আপডেট টাইম : ০৯:১৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১