ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা বেগবান করার আহ্বান : সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সকল জেলা-উপজেলায় তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা বেগবান করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ রবিবার সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ আয়োজিত দেশব্যাপী আবৃত্তি আয়োজন ‘উচ্চকণ্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা প্রদানকালে এ আহ্বান জানান।

প্রধান অতিথি বলেন, সংস্কৃতি চর্চা হৃদয়ের খোরাক জোগায়। মানুষকে সৃজনশীল ও মননশীল করে গড়ে তোলে। মৌলবাদ ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে রুখতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। তিনি বলেন, করোনাকালে মানুষের স্বাস্থ্যহানির পাশাপাশি গৃহবন্দি থাকার ফলে মানসিক বিকাশও বাধাগ্রস্ত হয়েছে। তাই করোনা-উত্তরকালে দেশব্যাপী সংস্কৃতি চর্চার প্রসার ঘটাতে হবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আবৃত্তি এক অসাধারণ শিল্পমাধ্যম যা মানুষের হৃদয়কে স্পর্শ করে, কন্ঠকে শাণিত করে, আর চিত্তকে করে বিকশিত। তিনি বলেন, আগে ব্যক্তি উদ্যোগে অনেক সংস্কৃতি চর্চা হতো যা এখন কমে গেছে। বেশির ভাগ সাংস্কৃতিক সংগঠন সরকারি অনুদান বা সহযোগিতার দিকে চেয়ে থাকে। প্রতিমন্ত্রী এ মানসিকতা পরিহারপূর্বক সংগঠনগুলোকে সরকারের পাশাপাশি নিজস্ব উদ্যোগে সংস্কৃতি চর্চা বৃদ্ধির আহ্বান জানান।

উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক প্রফেসর শামীমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কবি তুষার কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী ও সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

 প্রতিমন্ত্রী এর আগে সিলেট শহরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধীকে নিয়ে আয়োজিত‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’ ঘুরে দেখেন এবং নগরীর ঐতিহ্যবাহী ‘সারদা স্মৃতি ভবন (সারদা হল)’ পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা বেগবান করার আহ্বান : সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১