ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

অর্থকারী ফসল ফুলের বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিপণন হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬
  • ৭২৫ বার

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পর অর্থকারী ফসল হিসেবে ফুলের বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিপণন হচ্ছে। বর্তমানে ফুল সৌখিনতার বিষয় নয়। ফুলের ব্যবহার বেড়েছে। ফুলের সুবাস বাড়াতে গবেষণার প্রয়োজন।’

তিনি মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনিস্টিটিউটে দুইদিনব্যাপী প্রথমবারের মতো ফুল মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির (বিএফএস) সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, কৃষি মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ, ইউএসএআইডির বাংলাদেশ ফিড দ্যা ফিউচার টিম লিডার মার্ক টেজেনফিল্ড, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ইমামুল হক।

ফুলের সৌন্দর্য ও সুবাস নিশ্চিত করতে গবেষণার প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্কিডসহ বিভিন্ন ফুলের বানিজ্যিক চাহিদা থাকা সত্বেও তা সেভাবে বাজারমূল্য পাচ্ছে না। ফুলের সুবাস কিভাবে স্থায়ী করা যায় তা নিয়ে গবেষণার অপার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আরও গবেষণা করতে হবে।’

কৃষিমন্ত্রী ফুল সেক্টরকে আরও টেকসই, শক্তিশালীকরণ ও রপ্তানীযোগ্য করতে ফুলচাষীদের প্রশিক্ষণ প্রদান করতে সরকারী ও বেসরকারি উদ্যোগের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ফসলি জমির আইলে মৌসুমি সবজি চাষ করা হয়, একই প্রক্রিয়ায় ফুল চাষ করলে কৃষক আরও উপকৃত হবে।’

অনুষ্ঠানে ‘ফুল চাষের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির উপদেষ্টা ড. গয়ানাথ সরকার। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি সভাপতি আবদুর রহিম জানান, বৎসরে ২০১৪-২০১৫ সালে ১০০ মিলিয়ন ডলারের ফুল উৎপাদন করেছে। বছরে প্রায় ৮০০ কোটি টাকার ফুল দেশে উৎপাদিত হচ্ছে। ১৯৮৩ সালের পরই দেশে ঝিকরগাছার পানসারা গ্রামে ৩০ শতক জমিতে বাণিজ্যিক ফুলের চাষ শুরু হয়। বর্তমানে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে ১৬ হাজার কৃষক সরাসরি ফুল চাষের সঙ্গে জড়িত।

মেলায় স্টলের সংখ্যা রয়েছে ২০টি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ফুল চাষি ও বাজারজাতকারীরা মিলনায়তনের গোলাপ, গাঁদা, গ্লাইকোডিয়া, জারবেরা, অর্কিড, রজনীগন্ধাসহ নানারকম রকম ফুলের সমাহার নিয়ে বসেছে এই প্রদর্শনী।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই ফুল মেলা। মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে ফ্যাশন শো, গোলটেবিল বৈঠক, সাংস্কৃতিক অনুষ্ঠানের।
পরে প্রধান অতিথি স্টলগুলো ঘুরেও দেখেন এবং ফুলচাষীদের উদ্যোগে দেশী ফুল ডট কম নামে একটি অনলাইনের উদ্বোধন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

অর্থকারী ফসল ফুলের বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিপণন হচ্ছে

আপডেট টাইম : ১০:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬