ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

একসঙ্গে ৪ প্রেমিকা বাড়িতে হাজির, আত্মহত্যার চেষ্টা যুবকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ একইসঙ্গে চার তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক। এই ঘটনা ফাঁস হয়ে যেতেই চার তরুণী একসঙ্গে ওই যুবকের বাড়িতে পৌঁছে যান। তাদের দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন যুবক। এক পর্যায়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলেন তিনি।

এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের কোচবিহারের মাথাভাঙায়। বর্তমানে ওই যুবক কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি।

প্রেমিক মানুষটি হলেন শুভময় কর। তিনি পেশায় স্থানীয় একটি ওষুধের দোকানের কর্মী। একসঙ্গে চার তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়েছিলেন এই শুভময়।

এতদিন চার তরুণীর সঙ্গেই নির্বিঘ্নেই চলছিল তার সবকিছু। কিন্তু শুভময়ের এই কীর্তিকলাপ জানতে পেরে রোববার বিকালে একসঙ্গে ওই চার তরুণী তার বাড়িতে পৌঁছে যান। তাদের মধ্যে দু’জন ঘোকসাডাঙার বাসিন্দা, একজন ভাউরথানা এলাকার এবং আরেক জন গোলকগঞ্জের বাসিন্দা।

চার তরুণীকে একসঙ্গে বাড়িতে দেখে শুভময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।

ওই ঘটনার প্রত্যক্ষদর্শী জোড়পাটকি পঞ্চায়েতের প্রধান কমলকুমার অধিকারী বলেন, ‘‘চার তরুণীকে শুভময়ের বাড়িতে দেখে আমরা প্রাথমিকভাবে বিষয়টি বুঝে উঠতে পারছিলাম না। ঘটনাস্থলে গিয়ে দেখি ওই চার তরুণীর সঙ্গে শুভময়ের কথা কাটাকাটি শুরু হয়েছে। তরুণীদের শান্ত করার চেষ্টা করছিল সে। এর এক পর্যায়ে ঘরে ঢুকে শুভময় বিষ পান করেন।”

শুভময়কে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর ওই চার তরুণীকে বুঝিয়ে তাদের বাড়ি পাঠানো হয়।
শুভময়কে এখন কোচবিহারে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, জানান তিনি।

মাথাভাঙার পুলিশ সূত্রে জানা যায়, এ নিয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা পড়লে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে শুভময়ের বাড়ির লোকজন। সূত্র: আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

একসঙ্গে ৪ প্রেমিকা বাড়িতে হাজির, আত্মহত্যার চেষ্টা যুবকের

আপডেট টাইম : ১০:৪১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১