ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অতিরিক্ত গাজর খেলে যেসব ক্ষতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতকালীন একটি জনপ্রিয় সবজি হচ্ছে গাজর। যদিও গাজর এখন বছরের অন্যান্য সময়েও পাওয়া যায়। তবে শীতে এর প্রাপ্তি সহজ। অত্যন্ত পুষ্টিকর এই গাজর শুধু খেতেই সুস্বাদু নয়, গুণেও পরিপূর্ণ। আঁশসমৃদ্ধ হওয়ায় গাজর দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। তাই অনেকেই ডায়েটে গাজর রাখেন। এছাড়াও কমলা রঙের এ সবজিতে আছে বিটা ক্যারোটিন, যা শরীরের জন্য খুবই উপকারী।

তবে গাজর মানেই, তার সব কিছু ভালো- এমন নাও হতে পারে। বিশেষ করে অতিরিক্ত পরিমাণে গাজর খেলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকরা সব সময়েই পরিমিত গাজর খাওয়ার পরামর্শ দেন। কারণ অতিরিক্ত গাজর কয়েকটি সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের জার্নালেও গবেষকরা শরীরের উপর গাজরের কুপ্রভাব সম্পর্কে কয়েকটি তথ্য তুলে ধরেছেন। চলুন জেনে নেয়া যাক সেগুলো কী কী-

যেসব মা সন্তানদের স্তন্যপান করান, তারা বেশি মাত্রায় গাজর খেলে দুধের স্বাদ বদলে যেতে পারে। সেক্ষেত্রে তাদের সন্তানদের অসুবিধা হতে পারে।

ছোট বয়সে শিশুদের বেশি পরিমাণে গাজর খাওয়ালে তাদের ত্বকের রং হলুদ হয়ে যায়। তবে এটি সাময়িক সমস্যা। এছাড়াও শিশুদের দাঁতের ক্ষয় হতে পারে অতিরিক্ত গাজর খাওয়ার ফলে।

গাজরের কেন্দ্রে যে হলুদ অংশটি থাকে, তার বেশ কিছু উপাদান পেটের সমস্যা সৃষ্টি করতে পারে। অতিরিক্ত গাজর খেলে পেটব্যথা বা পেটের গণ্ডগোলের মতো সমস্যা দেখা দেওয়া খুব অস্বাভাবিক নয়।

অতিরিক্ত গাজর খেলে ঘুম কমে যেতে পারে। এ বিষয়ে সচেতন থাকা উচিত। সর্বাধিক কতটা গাজর খাওয়া উচিত, তা নির্ভর করে শরীরের ওজনের উপর। চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই পরিমাপটি ঠিক করা উচিত।

গাজর ক্যান্সার প্রতিরোধ করে- এ কথা সত্যি। পাশাপাশি এটাও দেখা গিয়েছে, বেশি মাত্রায় গাজর খেলে অন্ত্রে অতিরিক্ত বিটা ক্যারোটিন জমা হয়। খুব বিরল হলেও কারো কারো ক্ষেত্রে তা অন্ত্রের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

অতিরিক্ত গাজর খেলে যেসব ক্ষতি

আপডেট টাইম : ১০:১৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১