ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

টেলিমেডিসিন উপজেলায় ৩০ এমবিপিএস ইন্টারনেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এর ফলে আরও .৯ জিবিপিএস ব্যান্ডউইথের ব্যবহার বাড়বে রাষ্ট্রীয় এ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের। সূত্রমতে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৩১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযোগ দিতে এ সংক্রান্ত একটি চাহিদাপত্র বিটিসিএলকে দেওয়া হয়েছে।

এ নিয়ে এক পোস্টে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, এ সংযোগ উপজেলা স্তরে চিকিৎসায় ব্যাপক সহায়তা করবে। এর আগে ৮০টি উপজেলা চক্ষু ক্লিনিকে বিটিসিএল ডিজিটাল সংযোগ দিয়েছে যেখানে টেলিমেডিসিন চলছে। অন্যদিকে এখনই বিটিসিএল ৪৫০ জিবিপিএসের বেশি ব্যান্ডউইথ ব্যবহার করছে আর প্রতিদিন তা বাড়ছে। প্রসঙ্গত গত ১১ মার্চ টেলিমেডিসিন প্রযুক্তি ব্যবহার করে চোখের রোগীদের সেবা দিতে দেশের ২০ জেলার ৭০টি কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রমের উদ্বেধান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিসিএল-এর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে এরপর দেশজুড়ে একে এক মোট ১০৯টি উপজেলায় চালু হয় কমিউনিটি ভিশন সেন্টার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

টেলিমেডিসিন উপজেলায় ৩০ এমবিপিএস ইন্টারনেট

আপডেট টাইম : ০২:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১