ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নিজ উদ্যোগে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন যুবক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাস্তব অনেক সময় সিনেমাকেও হার মানায়। সেই কথাটিকেই যেন ফের প্রমাণ করলেন এই যুবক। নিজের স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে বিখ্যাত বলিউড সিনেমা ‘হাম দিল দে চুকে সনমের’ কাহিনীকেও হার মানিয়েছেন তিনি।  –

‘হাম দিল দে চুকে সনমে’ ঐশ্বরিয়া শেষমেষ স্বামী অজয় দেবগনকে ছেড়ে প্রেমিক সালমান খানকে বিয়ে করতে রাজি না হলেও এই যুবকের স্ত্রী অবশ্য বিয়ের পাঁচ মাসের মাথায় স্বামীর সম্মতিতেই দিব্যি প্রেমিককে বিয়ে করেছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা পঙ্কজ শর্মার সঙ্গে চলতি বছরের মে মাসে কমল নামে এক তরুণীর বিয়ে হয়।

পঙ্কজ গুরুগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কর্মরত। সাংবাদিকদের পঙ্কজ জানান, বিয়ের পর থেকেই কমল তাকে এড়িয়ে চলতেন। এমনকি শ্বশুরবাড়ির কারো সঙ্গে ঠিকমতো কথাও বলতেন না কমল। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার জানতে চাইলে কমল স্বীকার করেন যে, পঙ্কজকে তার পছন্দ নয়। তিনি তার প্রেমিক পিন্টুকে বিয়ে করতে চান।

পঙ্কজ যখন বিষয়টি তার শ্বশুরবাড়িতে জানান তখন কমলের বাবা-মাও তাকে বোঝানোর চেষ্টা করেন। তবে কমল নিজের সিদ্ধান্তের ব্যাপারে অটল ছিলেন।

বিষয়টি শেষপর্যন্ত অ্যান্টি ডোমেস্টিক ভায়োলেন্স সেল এবং উত্তর প্রদেশের ওয়ান স্টপ সেন্টার আশা জ্যোতি কেন্দ্র পর্যন্ত গড়ায়। সেখানে ওই তরুণী, তার স্বামী, তার প্রেমিক এবং তাদের আত্মীয়স্বজনদের মধ্যে আলোচনার ব্যবস্থা করা হয়।

আলোচনার পরও কমলকে নিজের সিদ্ধান্তে অবিচল দেখে পঙ্কজ প্রেমিকের সঙ্গেই তার বিয়ে দেওয়ার উদ্যোগ নেন।  এমনকি বিয়েকে আইনি বৈধতা দিতে নিজের উদ্যোগে একজন আইনজীবীও নিয়ে আসেন পঙ্কজ। স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় আত্মীয়স্বজন ও অতিথিদের উপস্থিতিতে পিন্টু আর কমলের বিয়ে হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজ উদ্যোগে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন যুবক

আপডেট টাইম : ০৯:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১