ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: রাজনীতি, সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ তেলের ঘাটতি নেই, আগের চেয়ে সরবরাহ বাড়ানো হয়েছে : জ্বালানিমন্ত্রী ঢামেকসহ ৫ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশের হারানো ইমেজ উদ্ধারে সক্রিয় সরকার, অস্থিরতা তৈরির চেষ্টায় একটি গ্রুপ আকাশপথের নতুন রাজত্বের পথে পারস্য! ৬.৫ বিলিয়নের রাশিয়ান Kibony সিস্টেমসহ Su-35 এখন ইরানে, তবে কি অকেজো মার্কিন রাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন : শিক্ষামন্ত্রী সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি

অসুস্থ ব্যক্তির ‘আলহামদুলিল্লাহ’ বলার ফজিলত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ যে নেয়ামত মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়; তার চেয়ে বিপদে পড়ে আল্লাহর শরণাপন্ন হওয়া অনেক উত্তম’ শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এমনটি বলেছেন। কারণ অসুস্থ হয়ে আল্লাহকে স্মরণ করা বা আল্লাহর প্রশংসা করায় রয়েছে নিষ্পাপ হওয়ার মহাসুযোগ। অসুস্থ অবস্থায় আল্লাহর প্রশংসা তথা – ‘اَلْحَمْدُ لله আলহামদুলিল্লাহ’ বলার ফজিলত বা উপকারিতা কী?

হাদিসে কুদসিতে এসেছে, অসুস্থ অবস্থায় আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে নিষ্পাপ করে দেন। হাদিসে কুদসিতে এসেছে-
মহান আল্লাহ বলেন, ‘যখন আমি আমার মুমিন বান্দাকে রোগাক্রান্ত করি, আর বান্দা সে অবস্থায় আমার প্রশংসা করে- ‘اَلْحَمْدُ لله আলহামদুলিল্লাহ’ বলে; তবে সে বিছানা থেকে এমনভাবে ওঠে দাঁড়ায়; যেন তার মা তাকে ভূমিষ্টকালে যেমন জন্মদান করেছিল।’ (হাদিসে কুদসি)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, অসুস্থ হলেও মহান আল্লাহর প্রশংসা করতে ভুলে না যাওয়া। অসুস্থ হলে মহান আল্লাহর বেশি বেশি তাসবিহ ও প্রশংসা করা। এর বিনিময়ে মহান আল্লাহ ওই বান্দাকে গুনাহমুক্ত করে দেবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে অসুস্থতাবস্থায় বেশি বেশি তাঁর প্রশংসা করার তাওফিক দান করুন। বিশেষ করে আল্লাহর শুকরিয়া আদায়ে ‘اَلْحَمْدُ لله আলহামদুলিল্লাহ’ বলার মাধ্যমে নিষ্পাপ হওয়ার তাওফিক দান করুন। আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর: রাজনীতি, সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

অসুস্থ ব্যক্তির ‘আলহামদুলিল্লাহ’ বলার ফজিলত

আপডেট টাইম : ০৬:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১