ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ যানবাহনের অনিয়ন্ত্রিত গতি: রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশে উন্নত সড়ক অবকাঠামো বৃদ্ধির সঙ্গে সঙ্গে সড়কপথে মোটরযানের সংখ্যা বাড়ছে। এসব যানবাহনের অনিয়ন্ত্রিত গতি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে গতিসীমা মেনে চলা আবশ্যক।

শুক্রবার (২২ অক্টোবর) ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও ২২ অক্টোবর সারাদেশে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, টেকসই আর্থসামাজিক উন্নয়নের পূর্ব শর্ত হলো উন্নত যোগাযোগ অবকাঠামো এবং পর্যাপ্ত পরিবহন সেবা। বিশ্বায়নের প্রেক্ষাপটে উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে পরিবহন ব্যয় ও মূল্যবান সময়ের সাশ্রয় খুবই প্রয়োজন।

দেশীয় সম্পদ ব্যবহারসহ বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে আধুনিক পরিবহন অবকাঠামো এবং দক্ষ পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকারের প্রয়াস অব্যাহত রেখেছে বলে জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, এ খাতে চলমান গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্যে রয়েছে জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, এক্সপ্রেসওয়ে নির্মাণ, ম্যাস র‌্যাপিড ট্রানজিট ও বাস র‌্যাপিড ট্রানজিট নির্মাণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ যানবাহনের অনিয়ন্ত্রিত গতি: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৯:৫৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১