ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ইউরোপে ১০ হাজার নতুন নিয়োগ দিচ্ছে ফেসবুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নানা বিতর্কের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নে নিজেদের কার্যকলাপ বাড়াতে নতুন কম্পিউটিং প্রোগ্রাম চালু করতে চলেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। রবিবার এক বিবৃতিতে ফেসবুক জানায় যে ইউরোপিয়ান ইউনিয়নে তাদের কার্যক্রম বাড়াতে নতুন করে ১০ হাজার কর্মী নিয়োগ করবে তারা। এতে করে তাদের ‘মেটা ভার্স’ প্রযুক্তির কাজ আরো দ্রুত চালু হবে বলে জানায় তারা। খবর ডয়চেভেলের

মেটা ভার্স আসলে কী, তা বোঝাতে ফেসবুক কর্তৃপক্ষ জানায় যে এটি আসলে বাস্তব ও কৃত্রিম দুনিয়ার এক মিশ্র প্রযুক্তি। নতুন প্রযুক্তি বাজারে ছাড়তে উদ্যমী হলেও ফেসবুকের কাজের ধরনের ওপর প্রশ্ন তুলেছেন খোদ এই সংস্থার কর্মীরাই। বিভিন্ন সময়ে ফেসবুকের কর্মীরা জানিয়েছেন কীভাবে এই সংস্থাটি তার বিভিন্ন অ্যাপের সাহায্যে সমাজ ও ব্যক্তিদের তথ্যভিত্তিক ক্ষতি করে।

‘ইউরোপিয়ান প্রযুক্তি বাজারে উচ্ছ্বাস’

রবিবার ফেসবুক তাদের মেটা ভার্সের ঘোষণা করার পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের নীতির প্রশংসা করে। বিবৃতিতে তারা জানায় যে, যেভাবে ইইউ বাক্স্বাধীনতার পাশাপাশি তথ্যের গোপনীয়তা নিয়ে ভাবে, ফেসবুকও একই আদর্শে বিশ্বাসী। শুধু তাই নয়, ফেসবুক জানায় যে, মেটা ভার্সের আগমন ইউরোপের প্রযুক্তি বাজারের জন্য উচ্ছ্বাসের খবর। বিবৃতিতে বলা হয় :শুধু নতুন প্রযুক্তিকে বাহবা দেওয়াই নয়, ইইউ ইন্টারনেট ব্যবহারের নীতিনির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দৈনন্দিন ইউরোপিয়ান জীবনে কীভাবে এই আদর্শগুলো প্রতিফলিত হবে, তা ঠিক করে দেয় ইইউ এর নীতিমালা।’ এর আগে, ফেসবুকের তথ্যের ব্যবহারের নৈতিকতা নিয়ে ইইউ প্রশ্ন তুলেছিল। সেই সময় ফেসবুক জানায় যে, এবিষয়ে কড়াকড়ি বাড়ানো হলে সংস্থাটি তাদের ব্যবসা অন্যত্র সরিয়ে নিয়ে যাবে, যা ইউরোপে চাকরির অভাব সৃষ্টি করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইউরোপে ১০ হাজার নতুন নিয়োগ দিচ্ছে ফেসবুক

আপডেট টাইম : ০৯:২৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১