ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

ক্যাচ নিয়ে লাখ রুপি জিতলেন সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার রাতে এক বল হাতে রেখে সাকিবরা জিতে ৩ উইকেটে। সে ম্যাচে উইকেট বা রান না পেলেও সাকিব জিতে নিয়েছেন এক লাখ রুপির পুরস্কার।

শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে বল হাতে ৪ ওভারে ২৮ রান দেন সাকিব। ব্যাট হাতে শেষ মুহূর্তে নেমে ২ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। তবে সাকিব পুরস্কার জিতেছেন তার দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য।

দিল্লির ইনিংসের ১৫তম ওভারে কলকাতার স্পিনার বরুণ চক্রবর্তীর করা প্রথম বলে শিখর ধাওয়ান ক্যাচ তুলে দেন পয়েন্ট অঞ্চলে। সেই বলটি তালুবন্দী করা মোটেও সহজ ছিল না। ডাইভ দিয়ে অবিশ্বাস্যভাবে ক্যাচটি লুফে নিয়ে দিল্লির সর্বোচ্চ রানসংগ্রাহককে ফেরান সাকিব। আর এই দুর্দান্ত ক্যাচের জন্য সাকিব জিতেছেন এক লাখ রুপির ভিভো পারফেক্ট ‘ক্যাচ অব দ্য ম্যাচ’ এর পুরস্কার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ক্যাচ নিয়ে লাখ রুপি জিতলেন সাকিব

আপডেট টাইম : ১০:৩২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১