ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

তামাশা দেখতেই নির্বাচনে অংশ নিয়েছি: বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
  • ৩০৬ বার

দেশের ৭১২টি ইউনিয়ন পরিষদে ভোট হলেও এগুলোর অধিকাংশই বাতিলযোগ্য বলে মন্তব্য করেছে বিএনপি। মঙ্গলবার প্রথম দফা ইউপি নির্বাচনে অধিকাংশ ভোটকেন্দ্রে কারচুপি হয়েছে এবং কেন্দ্র দখল হয়েছে বলেও অভিযোগ করেছে তারা। মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর বিএনপির নেতারা এসব কথা বলেন।
দলের ভাইস চেয়ার‌ম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিএনপির ২৫ জনের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসেন। তারা বিকেল সাড়ে ৪টা থেকে আধ ঘণ্টারও বেশি সময় সিইসির সঙ্গে বৈঠক করেন। নির্বাচন কমিশনের কাছে বিএনপি অন্তত ৫০টি ইউপির ভোট বাতিলের দাবি জানিয়েছে।
সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এ নির্বাচনের অধিকাংশই বাতিলযোগ্য। তবে উদাহরণ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের প্রতি আমরা অন্তত ৫০টি ইউপির ভোট বাতিলের দাবি জানাচ্ছি। এটা করা হলে নির্বাচন কমিশনের প্রতি আমাদের ও জনগণের আস্থা বাড়বে।’
তিনি আরও বলেন, আজকের নির্বাচনে বিভিন্ন স্থানে সরকার দলীয় প্রার্থীদের পক্ষে কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে। নোমান বলেন, ‘এই নির্বাচন কমিশন যে সরকারের আজ্ঞাবহ এবং এই নির্বাচন যে একটা তামাশা সেটা দেখতেই আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি। জনগণও এই তামাশা দেখেছে। তবে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে থাকবো।’

বিএনপির এই প্রতিনিধি দলে আরও ছিলেন- শাহজাহান মিয়া, ক্যাপ্টেন সুজাউদ্দিন, মনিরুল হক চৌধুরী, কলিমউদ্দিন আহমেদ মিলনসহ অন্য নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

তামাশা দেখতেই নির্বাচনে অংশ নিয়েছি: বিএনপি

আপডেট টাইম : ১০:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬