ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ আ.লীগ সাধারণ সম্পাদকের পালটাপালটি বক্তব্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের কুকুরকে বিস্কুট খাওয়ানোর কথিত ঘটনা নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে পরিকল্পনামন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পালটাপালটি বক্তব্যে সরগরম জেলার রাজনীতির মাঠ। মন্ত্রীকে ইঙ্গিত করে সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইমনের দেওয়া বক্তব্য ও পরিকল্পনামন্ত্রীর পালটা জবাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদারসহ ৬ নেতার স্মরণে দিরাই আওয়ামী লীগের একাংশ ২ অক্টোবর বিকালে শোকসভার আয়োজন করে। ওই সভায় এ বিতর্কিত বক্তব্য দেন ইমন।

বক্তব্যে পরিকল্পনামন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আমরা দেখেছি, আমাদের কাকাবাবু সুরঞ্জিত সেনগুপ্তের ওখানে আপনি গিয়েছেন। পশুদের প্রতি আপনার ভালোবাসা দেখে আমি অনেকটা উৎসাহ পেয়েছি। আপনি কাকাবাবুর কুকুরের জন্য বিস্কুট নিয়ে যেতেন। আগামীতে এ ভালোবাসা মানুষের জন্য নিয়ে আসুন। যাদের নিয়ে চলছেন, বিস্কুট খাওয়াচ্ছেন- তাদের দিয়ে আওয়ামী লীগের অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়িত হবে না। বড় দায়িত্ব নিয়ে আপনি মন্ত্রিসভায় আছেন। কিন্তু আপনার বিভিন্ন কর্মকাণ্ডে দলকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করা হচ্ছে।

এর একদিন পর ৩ অক্টোবর ইমনের বক্তব্যের পালটা জবাব দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আছাব উদ্দিন সরদার স্মরণে উপজেলা আওয়ামী লীগের আরেক অংশের আয়োজিত শোকসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। মন্ত্রী বলেন- আমি জীবনেও সেনবাবুর বাসায় বিস্কুট নিয়ে যাইনি। তবে মনে করি, এ ধরনের মানুষের চেয়ে কুকুরকে বিস্কুট খাওয়ানো অনেক ভালো। কাজের সময় ঝগড়া ভালো নয়। কাজ করতে গেলে আমাদের ঘর পরিষ্কার করতে হবে। যারা টাকা কামানোর জন্য রাজনীতিতে আসে, টেন্ডার বিক্রি করে, ইউনিয়ন নির্বাচনের আগে মনোনয়ন বাণিজ্য করে তাদেরকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। ইমনকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বাচ্চা ছেলে। বয়স কম। নেতা হয়ে মাথা ঘুরে গেছে। এ মাথাঘোরা নেতা দিয়ে আমাদের উন্নয়ন হবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ আ.লীগ সাধারণ সম্পাদকের পালটাপালটি বক্তব্য

আপডেট টাইম : ১০:৫৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১