ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কাতারের নির্বাচনে জিতলো না কোনো নারী প্রার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ কাতারে প্রথমবারের মতো আইনী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপদেষ্টা শুরা কাউন্সিলের দুই-তৃতীয়াংশের জন্য শনিবার (২ অক্টোবর) দেশটিতে ভোটগ্রহণ হয়। তবে জিততে পারেনি ভোটে অংশ নেওয়া কোনো নারী প্রার্থী। প্রাথমিক ফলের তথ্যের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উপদেষ্টা শুরা কাউন্সিলের ৪৫ আসনের মধ্যে ৩০ জনকে নির্বাচিত করতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে কাতারি আমির একটি উপদেষ্টা চেম্বার হিসাবে কাউন্সিলটি গঠন করেন।

স্থানীয় মিডিয়াগুলোর খবর অনুযায়ী প্রাথমিক ফলে জানা গেছে, নির্বাচনে ৩০টি আসনেই পুরুষ প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্যদিকে, নির্বাচনে অংশ নিয়েছিলেন ২৮ জন নারী প্রার্থী। তাদের কেউই জিততে পারেনি। কাউন্সিলের বাকি ১৫ সদস্যকে নিজ ক্ষমতাবলে সরাসরি মনোনয়ন দেবেন দেশটির আমির।

এর আগে শনিবার ভোটের দিন শিশুতোষ বইয়ের নারী লেখক মুনিরা বলেছেন, ভোট দেওয়ার সুযোগ পেয়ে, আমি মনে করি এটি কাতারের নতুন অধ্যায়। প্রার্থী হিসেবে নারীরা দাঁড়ানোয় আমি খুবই খুশি।

মারখিয়া জেলার প্রার্থী খালিদ আলমুতাওয়াহ বলেছেন, ‘এটি আমার জন্য প্রথম অভিজ্ঞতা। এখানে থাকা এবং লোকদের সঙ্গে কথা বলা।’ একই জেলার আরেক প্রার্থী সাবান আল জাসিম বলেন, ‘এই দিনের শেষে কাতারি জনগণ সিদ্ধান্ত গ্রহণের অংশ হতে চলেছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কাতারের নির্বাচনে জিতলো না কোনো নারী প্রার্থী

আপডেট টাইম : ০১:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১