ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মানিকে মাগে হিতে’ গায়িকা ইয়োহানির বলিউডে অভিষেক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নেটদুনিয়ার ভাইরাল তালিকায় নতুন নাম ইয়োহানি ডি সিলভা। সিংহলী ভাষায় ‘মানিকে মাগে হিতে’ গেয়েই গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। একটি গানের দৌলতেই খ্যাতির তুঙ্গে পৌঁছেছেন ইয়োহানি। আমজনতা থেকে তারকা সকলেই মজেছেন ভাইরাল গানে। এবার বলিউডেও গান গেয়ে ফেললেন ইয়োহানি। বলিউডের আসন্ন ছবি ‘সিদ্দত’ এর টাইটেল ট্র‍্যাকটি গেয়েছেন তিনি।

 গায়িকা ইয়োহানি জানিয়েছেন, ‘বলিউড ছবি ও গানের বড় ভক্ত তিনি। সুযোগ পেলে গানও গাওয়ার চেষ্টা করেন তিনি। তার ইচ্ছা ছিল বলিউডি ছবিতে গান গাওয়ার। অবশেষে পূরণ হল সেই ইচ্ছা। ইয়োহানির এই গানটি ছবির প্রচারের কাজে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।’
 এদিকে প্রথম বার বলিউডে গান গেয়ে এতই উত্তেজিত তিনি যে নিজের ইনস্টাগ্রাম ও ইউটিউব চ‍্যানেলেও শেয়ার করেছেন গানের রেকর্ডিং ভিডিও। আর শেয়ার করা মাত্রই তা ভাইরাল। ইয়োহানি আরো জানিয়েছেন তিনি এ আর রহমানের গানের খুব বড় ভক্ত। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। আপাতত ইয়োহানি ভারতে যাচ্ছেন কনসার্ট করতে। আগামীকাল (৩০ সেপ্টেম্বর) গুরুগ্রাম এবং ৩রা অক্টোবর হায়দরাবাদে কনসার্ট রয়েছে তার। কনসার্টগুলি নিয়েও উত্তেজনার কথা জানিয়েছেন ইয়োহানি।

একটি গানের জোরেই কোটি কোটি টাকার মালিক ইয়োহানি, এবার সেই গানটি দিয়েই বলিউডে অভিষেক করলেন। তবে তিনি কিন্তু নেহাত আনকোড়া গায়িকা নন। অনেকদিন ধরেই গান গাইছেন তিনি। ২০১৯ সালে শুরু হয়েছিল ইয়োহানির ইউটিউব সফর। বহু গান গেয়েছেন তিনি এখনো পর্যন্ত। সাবস্ক্রাইবারের সংখ্যাও নেহাত মন্দ নয়।

কিন্তু তার ভাগ্যের চাকা ঘুরল ‘মানিকে মাগে হিতে’ গেয়ে। এই একটি গান গোটা বিশ্বের কাছে পৌঁছে দিল ইয়োহানির গান। শুধুই কী তার গান! ইয়োহানির লুক, চাহনি, চুলের রঙ সবই এখন ফিরছে লোকের মুখে মুখে।‌‌ শ্রীলঙ্কা কন্যা ইয়োহানি ডি’সিলভা একবারে রাতারাতি হয়ে উঠলেন নেটদুনিয়ার সেনসেশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মানিকে মাগে হিতে’ গায়িকা ইয়োহানির বলিউডে অভিষেক

আপডেট টাইম : ০২:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১