ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রথমবার ট্রান্সজেন্ডার আইনপ্রণেতা পেলো জার্মানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জার্মানির গ্রিন পার্টির দুই রাজনীতিক প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার নারী হিসেবে পার্লামেন্ট নির্বাচনে জিতে ইতিহাস গড়েছেন। রাজনীতিক টেসা গানজেরা ও নাইকি স্লাভিকের আগে জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগ আর কখনো কোনো ট্রান্সজেন্ডার সদস্য পায়নি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবারের (২৬ সেপ্টেম্বর) নির্বাচনে ফলের ভিত্তিতে তাদের দল গ্রিন পার্টি জার্মানির তৃতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০১৭ সালের নির্বাচনে দলটির প্রাপ্ত ভোট ৮ দশমিক ৯ শতাংশ ছিল। এবার সেটি বেড়ে ১৪ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। ত্রিমুখী একটি জোট সরকার গড়ার ক্ষেত্রে এ দলের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।

৪৪ বছর বয়সি গানজেরা বলেন, ‘গ্রিন পার্টির জন্য এটি একটি ঐতিহাসিক বিজয়। একই সঙ্গে এটি ট্রান্সজেন্ডারদের সঙ্গে হওয়া বৈষম্য থেকে মুক্তির আন্দোলন এবং সমকামী, ট্রান্সজেন্ডার, বাইসেক্সুয়ালদের সমগ্র সম্প্রদায়ের জন্য বিজয়।’ এ নির্বাচনের ফলকে একটি মুক্ত ও সহনশীল সমাজের প্রতীক হিসেবেও দেখছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রথমবার ট্রান্সজেন্ডার আইনপ্রণেতা পেলো জার্মানি

আপডেট টাইম : ০৯:২৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১