ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন সম্পদের সুফল ভাগাভাগির ইসলামী পদ্ধতি শান্তি আলোচনা ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, আশঙ্কা যুক্তরাষ্ট্র-ইরান-কাতারের ভূমি অফিসে না গিয়েই মিলবে খতিয়ান, নামজারি ও কর দেওয়ার সুবিধা বাংলাদেশের হৃদয় ভেঙে সাফে প্রথমবার ফাইনালে পাকিস্তান পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সিদ্ধান্ত গুগলের, পাবেন যেসব সুবিধা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে… জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

কটিয়াদিতে চেয়ারম্যান প্রার্থী মাহফুজের মোটরসাইকেল শোভাযাত্রা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার  (২৫ সেপ্টেম্বর)  প্রায় পাঁচ শতাধিক মটর বাইক নিয়ে শোভাযাত্রা করেন সাবেক ছাএনেতা কটিয়াদী উপজেলা যুবলীগীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ। শোভাযাত্রায় অংশ গ্রহণ করে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাএলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

তিনি কটিয়াদী উপজেলার ৪ নং চান্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। শোভাযাত্রাটি মানিকখালী বাজার হাসপাতাল মোড় থেকে শুরুকরে চান্দপুর মধ্যপাড়া, গচিহাটা, বালিরা, চাতল, মাগুরা, চাড়িয়া, মন্ডলভোগ হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সকল এলাকা প্রদক্ষিণ করে মানিকখালী এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মাহফুজ বলেন, আমার জন্ম, বেড়ে উঠা, শিক্ষা, কর্ম সবই এখানে। আমি চান্দপুর ইউনিয়নের ছাএলীগ ও যুবলীগের সভাপতি ছিলাম। আপনারা জানেন গত নির্বাচনেও আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলাম। রাষ্ট্রের একজন বিশেষ ব্যক্তির কারণে আমি মনোনয়ন বঞ্চিত হই আর আপনারা বঞ্চিত হয়েছেন নৌকার চেয়ারম্যান থেকে।

সাবেক এই ছাএনেতা বলেন, আমাদের পরিবার আওয়ামীলীগ পরিবার। সবাই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নৌকার বিজয় সু-নিশ্চিত করতে দলীয় সভাপতি জননেএী শেখ হাসিনা এবং আমার অভিভাবক নূর মোহাম্মদ এমপি মহোদয় যোগ্য ব্যক্তির হাতেই এবারের নৌকা তুলে দিবেন। আর এই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আমিই হবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে নৌকার প্রার্থীর ভরাডুবি হয় থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাহতাব উদ্দিন এর কাছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন

কটিয়াদিতে চেয়ারম্যান প্রার্থী মাহফুজের মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট টাইম : ০৩:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১