ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

হোয়াটসঅ্যাপে ই-কমার্স ফিচার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে শিগগিরই মিলবে ‘বিজনেস  ডাইরেক্টরি’। এ ফিচারের আওতায় আশপাশের সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের খবর চলে আসবে আপনার হাতের মুঠোয়। এমনই নয়া চমক দিতে চলেছে ফেসবুকের মালিকানাধীন এ সংস্থা। আপাতত পরীক্ষামূলকভাবে তা প্রয়োগ করা হলেও শিগগির এটি সবার জন্যই পাওয়া যাবে। শুরুতে ব্রাজিলের সাও পাওলোয় শুরু হয়েছে পরীক্ষা। এরপর ভারত ও ইন্দোনেশিয়াতেও তা প্রয়োগ করে দেখা হবে। ঠিক কেমন এই নতুন ফিচার? এবার হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে মিলবে ‘বিজনেস নিয়ারবাই’। সেখানে ট্যাপ করলেই দেখতে পাবেন সব স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের তালিকা। এরপর আপনার দরকারমতো নামটির পাশে ট্যাপ করলেই ফুটে উঠবে তার সম্পূর্ণ প্রোফাইলটি। সেখানে পণ্যের তালিকা ছাড়াও মিলবে যোগাযোগের ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য। হোয়াটসঅ্যাপে শক্তিশালী ই-কমার্স সিস্টেম চালু করার লক্ষ্য রয়েছে ফেসবুকের। সেই লক্ষ্যেই এবার এ পদক্ষেপ করছে সংস্থা। এর আগেও নানা শপিং টুল এনেছে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

হোয়াটসঅ্যাপে ই-কমার্স ফিচার

আপডেট টাইম : ০২:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১