ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

খুলনায় ইউপি নির্বাচন ৩৩ ইউনিয়নে নৌকার মূল প্রতিপক্ষ ‘বিদ্রোহী’ প্রার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২০ সেপ্টেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলার পাঁচ উপজেলার ৩৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের নির্ঘুম রাত কাটছে। ভোটের দিন যতই এগিয়ে আসছে প্রচারণা ততই তীব্র হচ্ছে। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে এক জন মাত্র প্রার্থী রয়েছেন।

অন্যদিকে বিএনপি নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী না দেওয়ায় ৩৩ ইউনিয়নেই নৌকার প্রধান প্রতিপক্ষ ‘বিদ্রোহী’ প্রার্থী। ফলে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে ‘স্নায়ুচাপ’ বাড়ছে। ঘটছে সহিংসতার মতো ঘটনা। দিঘলিয়া উপজেলা ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থীর দায়েরকৃত মামলায় প্রতিদ্বন্দ্বী ‘বিদ্রোহী’ প্রার্থীকে প্রধান আসামি করা হয়েছে। পালটা মামলার প্রস্তুতিও চলছে বিদ্রোহী প্রার্থীর পক্ষ থেকেও। তবে প্রশাসনের পক্ষ থেকে ইউপি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে।

জেলা আওয়ামী লীগ দলীয় সূত্র জানায়, গত ১১ সেপ্টেম্বর দলীয় কার্যালয়ে খুলনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ও কার্যনিবাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় দলীয় প্রার্থীর (নৌকার) বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় ১১ জনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করে থাকলে তাদেরকে নৌকার পক্ষে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তারাও সাময়িক বহিষ্কার করা হবে—সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, প্রথম ধাপে খুলনার পাঁচ উপজেলার ৩৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ১৫৬ জন। এসব ইউনিয়নের ৩০৬টি ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৪৮১ জন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৪৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম. মাজহারুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে।

খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এখানে প্রতিযোগিতা থাকবে, তবে কোনোভাবেই বিশৃঙ্খলা কাম্য নয়। সরকারেরও কঠোর নির্দেশনা রয়েছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

খুলনায় ইউপি নির্বাচন ৩৩ ইউনিয়নে নৌকার মূল প্রতিপক্ষ ‘বিদ্রোহী’ প্রার্থী

আপডেট টাইম : ১০:০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১