ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নির্বাচন কমিশনের অনুষ্ঠানে জামায়াত নেতার কোরআন তেলাওয়াত!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ স্মার্টকার্ড বিতরণি উদ্ভোধনী অনুষ্ঠানে জামায়াত নেতার কোরআন তেলাওয়াত করায় কেন্দ্র করে ব্যাপক হৈ চৈ এর ঘটনা ঘটেছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় শহরের পৌর এইচএ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। ওই অনুষ্ঠানে জামায়াতে ইসলামী সান্তাহার পৌর শাখার সাবেক সভাপতি মির্জা আবুল কালাম আজাদ কোরআন তেলোওয়াত করায় স্থানীয় আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগন প্রতিবাদ করেন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে ব্যাপক হৈ চৈ শুরু হলে প্রশাসন বিষয়টি নিরসনের চেষ্টা করে।

অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানমের কাছে অনুষ্ঠানে জামায়াত নেতাকে দিয়ে কোরআন তেলাওয়াত করানোর জন্য উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

একই সাথে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ না জানানো ও গণমাধ্যম কর্মীদের অপমান করায় মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের প্রতিনিধিরা উপজেলা নির্বাচন অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানমের নিকট অভিযোগ করেন। পরে নির্বাচন কমিশনার কবিতা খানম বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বস্থ করেন।

উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ বলেন, মির্জা আবুল কালাম আজাদ জামায়াত নেতা বিষয়টি আমার জানা ছিল না। রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নির্বাচন কমিশনের অনুষ্ঠানে জামায়াত নেতার কোরআন তেলাওয়াত!

আপডেট টাইম : ০৮:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১