ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

অন্তঃসত্ত্বা কাজল!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। গত বছরের শেষের দিকে দীর্ঘ দিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। বর্তমানে বেশ কটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন। এর মধ‌্যে গুঞ্জন চাউর হয়েছে, মা হতে যাচ্ছেন কাজ

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কাজল আগরওয়াল মা হতে যাচ্ছেন। এ অভিনেত্রী তার প্রথম সন্তানের অপেক্ষায়। এ নিয়ে সোশ‌্যাল মিডিয়া জোর জল্পনা চলছে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলেননি কাজল। এ অভিনেত্রী বরাবরই ব‌্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করতে অনিচ্ছুক। এর আগে প্রেম-বিয়ে নিয়েও ‍নীরব থাকতে দেখা গেছে তাকে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজল নতুন কোনো কাজে চুক্তিবদ্ধ হচ্ছেন না। আগামী ২০ অক্টোবর তার প্রথম বিবাহবার্ষিকী। আর তার আগেই কিছু দিনের জন্য চলচ্চিত্র থেকে সম্পূর্ণ বিরতি নিতে চান। ধারণা করা হচ্ছে, কাজল তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো পরিকল্পনা করেছেন।

গত ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল আগরওয়াল। করোনা মহামারির কারণে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল। এই অভিনেত্রীর মুম্বাইয়ের বাড়ির পাশে একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা এতে উপস্থিত ছিলেন। বিয়ের পর মালদ্বীপে মধুন্দ্রিমায় যান কাজল। মধুচন্দ্রিমা শেষে ‘আচার্য’ সিনেমার মাধ‌্যমে শুটিংয়ে ফেরেন এই অভিনেত্রী।

কাজল তামিল ও হিন্দি ভাষার মোট ৫টি সিনেমার শুটিং শেষ করেছেন। সব কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে তেলেগু ভাষার ‘আচার্য’ ও ‘দ‌্য গোস্ট’ সিনেমার শুটিং নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন। এছাড়াও তামিল ভাষার ‘ইন্ডিয়ান টু’ সিনেমায়ও দেখা যাবে এই অভিনেত্রীকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

অন্তঃসত্ত্বা কাজল!

আপডেট টাইম : ১১:২২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১