ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

এশিয়ার জনসংখ্যা কাজে লাগাতে চায় ফেসবুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
  • ৭৩২ বার

এশিয়া মহাদেশে ইন্টারনেটের প্রসার বৃদ্ধি পাওয়ার ব্যাপক সম্ভাবনা দেখছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। আর তার সুবিধা নিয়ে এ মহাদেশের বিপুল জনসংখ্যা কাজে লাগাতে চায় প্রতিষ্ঠানটি।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট হলেন ড্যান নিয়ারি বলেন, ”ইন্টারনেট খাতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সম্ভাবনা পৃথিবীর অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি। কারণ এখানেই বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের বাস। এ বিপুল জনসংখ্যাই অঞ্চলটির প্রধান সম্পদ। এ এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক; যা আমাদের আশাবাদী করে তুলেছে। এখানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাও অন্য অঞ্চলের তুলনায় দ্রুতগতিতে বাড়ছে।”

তার দেয়া তথ্য মতে, ফেসবুকের বর্তমান ব্যবহারকারীর মোট সংখ্যা ১ দশমিক ৫৯ বিলিয়ন। এর মধ্যে প্রায় ৫৪০ মিলিয়নই এশিয়ায়। এটি গত ডিসেম্বরের হিসাব।

এশিয়ার বিপুল জনসংখ্যার বিষয়টি মাথায় রেখে ইন্টারনেট ডট অর্গের মাধ্যমে ভারতে ফ্রি বেসিকস চালু করতে চেয়েছিল ফেসবুক। কিন্তু গত মাসে ভারতের টেলিকম রেগুলেটরি অথোরিটি (টিআরএআই) এর বিরুদ্ধে মত দেয়। সংস্থাটির বক্তব্য, এতে দেশটিতে বিদ্যমান ইন্টারনেট নিরপেক্ষতা (নেট নিউট্রালিটি) ভঙ্গ হবে এবং ব্যবসা ক্ষেত্রে সব প্রতিষ্ঠানের সমান অবস্থান বিনষ্ট করবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

এশিয়ার জনসংখ্যা কাজে লাগাতে চায় ফেসবুক

আপডেট টাইম : ০২:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬